ড্রিবল ওয়ারিয়র্সকে হারিয়ে

নাটকীয় ফাইনালে ব্লেজিং ওয়ারিয়র্স

পটিয়া প্রতিনিধি:

বেঙ্গল ওয়ারিয়র্স আয়োজিত প্রথম আন্তঃফুটবল টুর্নামেন্ট “দ্য ওয়ারিয়র্স প্লেন–২০২৫ (সিজন-০১)”–এর রোমাঞ্চকর ফাইনালে শিরোপা জিতেছে ব্লেজিং ওয়ারিয়র্স। সোমবার রাতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ২–১ গোলে ড্রিবল ওয়ারিয়র্সকে পরাজিত করে তারা।

টুর্নামেন্টের সিজন-১–এ অংশ নেয় চারটি দল-ব্লেজিং ওয়ারিয়র্স, ড্রিবল ওয়ারিয়র্স, ক্রাসার্স ওয়ারিয়র্স এবং নাইটস ওয়ারিয়র্স।

ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন-নিউরন হসপিটালের পরিচালক মোঃ শাহাদাত হোসেন,আলোক ইন্টারন্যাশনালের মোঃ ইমরানুল হক মুন্না, আলফা সায়েন্সের মোঃ মিনারুল ইসলাম, পটিয়া পৌরসভা ছাত্রদলের মোঃ ইব্রাহিম মির্জা ও মোঃ সামি।

উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও দক্ষতায় ভরপুর এই উদ্বোধনী আসর ফুটবলপ্রেমীদের মনে স্থায়ী ছাপ ফেলেছে। আয়োজনের সফলতার পর এখন সবারই দৃষ্টি পরবর্তী সিজনের দিকে।

আরও পড়ুন  খাতুনগঞ্জের সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় সভা
শেয়ার করুন

মন্তব্য করুন