- Purbodhara - https://purbodhara.com/ -

খালেদা জিয়ার সুস্থতায় পটিয়ায় বিএনপির দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি। ২৬ নভেম্বর বুধবার বিকেলে পটিয়া মডেল মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা ও পৌরসভার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী অংশ নেন।

দোয়া মাহফিলের আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দীন সালাম মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি গাজী মু. শাহজাহান জুয়েল, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, যুগ্ন আহবায়ক রেজাউল করিম নেছার। উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী,মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দ মোহাম্মদ কাউসার, আব্দুল জলিল চৌধুরী, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, জসিম উদ্দিন মাস্টার, বিএনপি নেতা আব্দুল মোনাফ, হারুনুর রশিদ চৌধুরী, জিল্লুর রহমান, দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী, রবিউল হোসেন বাদশা, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবির হোসেন রবি, আবু জাফর চৌধুরী, নুরুল আমিন মধু, দিল মোহাম্মদ, ফরিদুল আলম, নজরুল ইসলাম, মজিবুর রহমান, নুরুল আমিন, ফজলুল কাদের, শফিকুল ইসলাম, গাজী মনির, মনসুর আমিরী, ফরিদুল আলম, জয়নাল আবেদীন, সেলিম জাহাঙ্গীর, শাহাবুদ্দিন খোকন মেম্বার প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন পটিয়া মডেল মসজিদের ইমাম মাওলানা ইরফানুল ইসলাম।
দোয়া মাহফিলে বিএনপি নেতারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে উদ্দ্যেশ্য প্রণোদিত ভাবে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা জেলে রেখে পরিকল্পিতভাবে শারীরিক ও মানষিক ভাবে কষ্ট দিয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকামী কোটি মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছে। অতি শীঘ্রই সুস্থ কয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। দলের সকল স্থরের নেতাকর্মীদের কাছে দোয়ার আহবান করেছেন তারা।
শেষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন বিএনপির নেতারা।

.u83d04fdc03f3f8ae1233730e5554d114 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u83d04fdc03f3f8ae1233730e5554d114:active, .u83d04fdc03f3f8ae1233730e5554d114:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u83d04fdc03f3f8ae1233730e5554d114 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u83d04fdc03f3f8ae1233730e5554d114 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u83d04fdc03f3f8ae1233730e5554d114 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u83d04fdc03f3f8ae1233730e5554d114:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামের উন্নয়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত আবদুল্লাহ আল নোমান;ফরিদা আখতার