- Purbodhara - https://purbodhara.com/ -

পটিয়ায় লিজেন্সি লায়ন্স রাম্বেল কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন স্ট্রাইক লাইয়ন্স

চট্টগ্রামের পটিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো লিজেন্সি লায়ন্স রাম্বেল কাপ ফুটবল টুর্নামেন্ট। বুধবার রাতে পটিয়া টার্ফ মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে স্ট্রাইক লাইয়ন্স ৬-১ গোলে সুপ্রিম লাইয়ন্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যাচের শুরু থেকেই স্ট্রাইক লাইয়ন্সের খেলোয়াড়রা আধিপত্য বিস্তার করে। প্রথমার্ধে ৩-০ গোলের লিড নেয় দলটি। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ বজায় রেখে আরও ৩টি গোল করেন তারা। শেষ দিকে সুপ্রিম লাইয়ন্স একটি সান্ত্বনা সূচক গোল করলেও ব্যবধান কমাতে ব্যর্থ হয়।
দর্শকপূর্ণ টার্ফ মাঠে পুরো ম্যাচজুড়ে খেলোয়াড়দের দারুণ সমন্বয়, দ্রুত গতির আক্রমণ আর নিখুঁত ফিনিশিং ছিল নজরকাড়া।

ম্যাচ শেষে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও শিল্পপতি এম এয়াকুব আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন প্রজন্মের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আজকের তরুণরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে। তাদের আত্মত্যাগ জাতি আজীবন স্মরণ করবে। তাই যে কোন কিছুর বিনিময়ে এ অর্জনকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। নতুন বাংলাদেশে যেন আর কোনও ফ্যাসিস্ট স্বৈরশাসকের জন্ম না হয়।

এ রাজনীতিবিদ আরও বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ রাখে, শৃঙ্খলাবদ্ধ করে এবং সমাজ থেকে অপরাধ প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল দাশ, পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উল্লাস এবং তরুণ ফুটবলারদের প্রাণবন্ত অংশগ্রহণ। পটিয়ায় স্থানীয় পর্যায়ে এমন টুর্নামেন্ট ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উচ্ছ্বাস যোগ করেছে।

.uf0739838958364cba1f4493f28bd7a48 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uf0739838958364cba1f4493f28bd7a48:active, .uf0739838958364cba1f4493f28bd7a48:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uf0739838958364cba1f4493f28bd7a48 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uf0739838958364cba1f4493f28bd7a48 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uf0739838958364cba1f4493f28bd7a48 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uf0739838958364cba1f4493f28bd7a48:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, হোসেন বাবলা নিহত