চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল মেডিকেল কলেজের বৈজ্ঞানিক সেমিনারে পাঁচটি দেশের ৭৫০ জন চিকিৎসকের মিলনমেলা বসবে। আগামী ২৮ নভেম্বর শুক্রবার চতুর্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনারটি নগরের চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হবে।
সেমিনারের ১৭টি সেশনে ৮৯টি বিষয়ের ওপর পেপার উপস্থাপন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এতে বক্তব্য রাখেন হাসপাতাল পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন, মা ও শিশু হসপিটাল মেডিকেল কলেজ শিক্ষক সমিতির চেয়ারম্যান প্রফেসর ডা. অসীম কুমার বড়–য়া, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এম জালাল উদ্দিন, জেনারেল সেক্রেটারি প্রফেসর ডা. অলক নন্দী। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সংস্কৃতি ও বিনোদন সম্পাদক ডা. ফাহিম হাসান রেজা প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৭টি সেশনে মোট ৮৯টি বিষয়ের ওপর পেপার উপস্থাপন করা হবে।
