দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক  আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতা 

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন ;

দীর্ঘ ১৭ বছর পর বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড  চট্টগ্রাম কর্তৃক আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা।
 
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম অধিভুক্ত একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত নিয়মিত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আগামী ৮ ডিসেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক অন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতা -২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
 
২৫ নভেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিযোগিতা আয়োজনের সুবিধার্থে প্রতিযোগিতা দুই পর্বে অনুষ্ঠিত হবে এতে কলেজ সমূহকে ৮ বিভাগে বিভক্ত করা হয়েছে।  মহানগর পূর্ব, মহানগর পশ্চিম, চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম উত্তর, হাঙ্গামাটি জেলা, খাগড়াছড়ি জেলা, বান্দরবান জেলা ও কক্সবাজার জেলা। 
 
চট্টগ্রাম কলেজ মাঠে প্যারেট ময়দানে  বাছাই পর্ব  চলবে ৩০ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত।ওই একই মাঠে প্রতিযোগিতার ফাইনাল  খেলা ৮ ডিসেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। 
 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন কার্ডের এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইএসআইএফ অংশের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত ফটোকপি সহকারে একজন শিক্ষকের  তত্ত্বাবধানে প্রতিযোগীদের নির্দিষ্ট সময়ে মাঠে উপস্থিত থাকতে হবে।
 
যেভাবে বাছাই পর্ব হবে,  মহানগর পূর্ব ২ ডিসেম্বর
দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম কলেজ। ওই কলেজ মাঠে (প্যারেড ময়দান) চকবাজার, কোতোয়ালি, পাঁচলাইশ, বায়েজিদ, বাকলিয়া, চাঁদগাও ও খুলশী এবং কর্ণফুলী থানাধীন কলেজ সমূহ। 
 
মহানগর পশ্চিমের দায়িত্বপ্রাপ্ত বন্দর কলেজ (বন্দর স্টেডিয়ামে) ২ ডিসেম্বর সদরঘাট, ডবলমুরিং, বন্দর, পতেঙ্গা, ইপিজেড, হালিশহর, পাহাড়তলী এবং আকবর শাহ থানাধীন কলেজ সমূহ। 
 
চট্টগ্রাম দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম কলেজ মাঠে ৩ ডিসেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলার সকল কলেজ সমূহ। 
 
চট্টগ্রাম উত্তরের দায়িত্বপ্রাপ্ত  হাটহাজারী সরকারি কলেজ মাঠে ৩০ নভেম্বর  চট্টগ্রাম উত্তর জেলার সকল কলেজ সমূহ। 
 
রাঙ্গামাটি জেলা দায়িত্বপ্রাপ্ত রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে ১ ডিসেম্বর রাঙ্গামাটি জেলার সকল কলেজ সমূহ। 
 
খাগড়াছড়ি জেলার দায়িত্বপ্রাপ্ত খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে ১ ডিসেম্বর জেলার সকল কলেজ সমূহ। 
 
বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত বান্দরবান সরকারি কলেজ মাঠে ২ ডিসেম্বর  জেলার সকল কলেজ সমূহ ও কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত কক্সবাজার সরকারি কলেজ ১ ডিসেম্বর জেলার সকল কলেজ সমূহ বাচাই পর্ব অনুষ্ঠিত হবে। 
 
এবারের প্রতিযোগিতায় ইভেন্ট  সমূহের মধ্যে রয়েছে  ছাত্রদের জন্য ১০০ মিটার দৌড় ছাত্রীদের জন্য ১০০ মিটার দৌড়, ছাত্রদের জন্য ৪০০ মিটার দৌড় ছাত্রীদের জন্য ২০০ মিটার দৌড়, ছাত্রদের জন্য ১৫০০ মিটার দৌড়, ছাত্রীদের জন্য ৪০০ মিটার দৌড়। দীর্ঘ লাফ,উচ্চ লাফ,গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ ও বর্ষা নিক্ষেপ। 
 
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহাম্মদ জানান, দীর্ঘ ১৭ বছর পর 
আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত সকল কলেজ সমূহের প্রধানদের সাথে সমর্থনপূর্বক আন্তরিক  আলোচনা করা হয়েছে। ৮ ডিসেম্বর সকালে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা যেখানে প্রধান অতিথি থাকবেন  চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: জিয়াউদ্দিন।  বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 
 
তিনি আরো বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সর্বশেষ ২০০৮ সাল পর্যন্ত  আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করলেও এরপর থেকে আর করা হয়নি। আমি জয়েন্ট করার পর চলিত বছরের শুরুর দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক জাতীয় পর্যায়ে স্কুল সমূহের  ৫৩ তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি ও সমমান প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করি ।যেখানে পুরো বাংলাদেশের মাধ্যমিক লেভেলের সকল পর্যায়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 
দীর্ঘ ১৭ বছর  আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা কেন অনুষ্ঠিত হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,কেন হয়নি তা আমার জানা নাই তবে আমি এবার শুরু করে দিয়েছি আশা করি ভবিষ্যতে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 
আরও পড়ুন  এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
শেয়ার করুন

মন্তব্য করুন