- Purbodhara - https://purbodhara.com/ -

মাদকমুক্ত ও নিরাপদ পর্যটন নগরী গড়ার অঙ্গীকার: ভিপি বাহাদুর

কক্সবাজারকে মাদকমুক্ত ও নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী গণ-দৌড় কর্মসূচি ‘রান উইথ ভিপি বাহাদুর’। “মাদককে না বলি, নিরাপদ পর্যটন শহর গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
আয়োজক সংগঠন ইয়ুথ অ্যান্ড স্পোর্টস সার্কেল, কক্সবাজার সিটি জানায়, তরুণ সমাজকে স্বাস্থ্যকর কর্মকাণ্ডের দিকে আগ্রহী করা, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং পর্যটনবান্ধব শহর গঠনের বার্তা পৌঁছে দিতেই এ গণ-দৌড়ের আয়োজন।
অনুষ্ঠানের সময়সূচী:অনুষ্ঠানের নাম: রান উইথ ভিপি বাহাদুর (RUN with VP BAHADUR)
তারিখ: ২৯ নভেম্বর ২০২৫, শনিবার
সময়: বিকাল ৩:০০টাস্থান: কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা আয়োজনে: ইয়ুথ অ্যান্ড স্পোর্টস সার্কেল, কক্সবাজার সিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)। তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে নিয়ে গণ-দৌড়ের নেতৃত্ব দেবেন। হাশেমিয়া কামিল মাদ্রাসা থেকে দৌড়টি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাবনী পয়েন্ট সমুদ্র সৈকতে গিয়ে শেষ হবে।
এদিকে, কর্মসূচির সফল আয়োজন নিশ্চিত করতে আজ (২৮ নভেম্বর) বিকেল ৪টায় আয়োজক সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকালের ‘রান উইথ ভিপি বাহাদুর’ কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষকে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, ইয়ুথ অ্যান্ড স্পোর্টস সার্কেলের উপদেষ্টা ও আসন পরিচালনা কমিটির সচিব আল আমীন মো. সিরাজুল ইসলাম, রিয়াজ মুহাম্মদ শাকিল, জাহিদুল ইসলাম নোমান, এমন ইউ বাহাদুর, নূরুল আমীন প্রমুখ।স্থানীয় তরুণ সমাজ ও শহরবাসীর মধ্যে ইতোমধ্যে এ আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকেরা আশাবাদী, মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

.u17685ee4dfbc8300468364e4c1fe4da3 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u17685ee4dfbc8300468364e4c1fe4da3:active, .u17685ee4dfbc8300468364e4c1fe4da3:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u17685ee4dfbc8300468364e4c1fe4da3 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u17685ee4dfbc8300468364e4c1fe4da3 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u17685ee4dfbc8300468364e4c1fe4da3 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u17685ee4dfbc8300468364e4c1fe4da3:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভায় কর্নেল অলি