আবদুল্লাহ আল ফারুকের পিতার ইন্তিকালে সহকারী সেক্রেটারি জেনারেল শাহজাহানের শোক

নূর মুহাম্মদ, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর আমীর ও কক্সবাজার ১ আসনে সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের পিতার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। এক বিবৃতিতে তিনি মরহুম নূরুল কবীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে জনাব নূরুল কবীরের জন্য মাগফিরাত কামনা করেন শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন -আ’মীন।

কক্সবাজার শহর জামায়াতের আমীর জননেতা আবদুল্লাহ আল ফারুকের পিতার ইন্তিকালে জেলা জামায়াতের শোক

চকরিয়ার হারবাং-এর বিশিষ্ট সমাজসেবক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমীর ও কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক-এর সম্মানিত পিতা নুরুল কবির সাহেবের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলাম। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মরহুম নুরুল কবির সাহেব ছিলেন একজন বিনয়ী, সৎ, নিরহংকারী, নীতিবান ও সমাজ কল্যাণকামী মানুষ। তিনি তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন। স্থানীয় দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মসজিদ–মাদ্রাসার খেদমত করা এবং সামাজিক শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল অনুকরণীয়। তাঁর মতো মানবিক, সৎ ও নৈতিক দৃঢ়তার অধিকারী একজন মহৎ ব্যক্তির মৃত্যুতে সমাজ একটি প্রিয় অভিভাবককে হারালো।
আমরা তাঁর মৃত্যুতে গভীর শোকাহত। মহান আল্লাহ মরহুম কে ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফীক দান করুন -আ’মীন।

আরও পড়ুন  পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শেয়ার করুন

মন্তব্য করুন