বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কোরআন তেলাওয়াত দোয়া মাহফিলে যথাযথ গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সমগ্র বাংলাদেশের মসজিদ মন্দির পেগুডায় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় প্রার্থনা চলছে। তারই ধারাবাহিকতায় ২ ডিসেম্বর মঙ্গলবার বাদে আসর স্থানীয় পাথরঘাটা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন,
উপজেলা বিএনপির সভাপতি ফারুক চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হারুন-রশিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাসিবুল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক এর সভাপতি মামুন, জাতীয়তাবাদী রিকশ অটো ভ্যান চালক দলের পৌর সভাপতি ফোরকান হাওলাদার, পাথরঘাটা উপজেলা পৌর কলেজ ছাত্রদল এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ছিলেন।
