ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় যুবদলের যুগ্ন আহবায়ক কামরুল হাসান ৩৬ কেজি গাঁজাসহ আটক

মো:জুয়েল রানা ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা :

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ এক যুবদল নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে দিকে ঢাকা-আগরতলা সড়কের কোড্ডা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক যুবদল নেতার নাম কামরুল হাসান (৪০)। তিনি আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তার সহযোগী গোলাম রাব্বিকে (২৫) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা কামরুল ও রাব্বিকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজা ও প্রাইভেট কারটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন  ঢাকাগামী কলনী এক্সপ্রেসের পেছনের ৩ বগি আলাদা হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার তালশহরে
শেয়ার করুন

মন্তব্য করুন