logo
তাড়াইল থানার ওসি বদলির গুঞ্জন
সংবাদ প্রকাশিত:

কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমানের বদলি ঘিরে কয়েকদিন ধরে এলাকাজুড়ে চলছে নীরব গুঞ্জন। মানুষের মধ্যে উদ্বেগ ও হতাশা বাড়ছে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পুলিশের বদলির হিরিক পড়েছে। বদলী করা হয়েছে সারাদশের সকল থানার অফিসার ইনচার্জ-দের। জুলাই আন্দোলনের পর রাজনৈতিক অস্থিতিশীলতায় সারাদেশের ন্যায় তাড়াইলের নিরাপত্তা যেন অদৃশ্য এক সুতায় বাঁধা পড়ে স্থির হয়ে যায়। তাড়াইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উত্তেজনাকর ও অস্থিরতার বিরাজমান হয়ে পড়ে। ফলে উপজেলাজুড়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তার পরিবেশ। ঠিক এমন অগ্নিগর্ভ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তাড়াইল থানার দায়িত্ব পান একজন সুদক্ষ, বিচক্ষণ ও কৌশলী পুলিশ কর্মকর্তা— অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান ।তিনি দায়িত্ব গ্রহণের পর অপরাধ দমনে কঠোর অবস্থান নেন। তিনি তাড়াইল থানায় দায়িত্ব নেয়ার পর থেকে অন্যরকম এক পদ্ধতিতে কাজ শুরু করেন। তিনি অহেতুকভাবে কাউকে হয়রানি করেছে এমন কোন অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি যে কোন প্রয়োজনে ওসির সাথে কথা বলে আইনি সেবা নেওয়ার সুযোগ ছিলো সর্বসাধারণের। রাজনৈতিক ব্যক্তিত্ব, পাড়ামহল্লার প্রভাবশালী, গণমাধ্যম প্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে এক রহস্যময় সহজ-যোগাযোগ গড়ে তোলেন। কোথায় কোন ক্রাইম জোন, কোন এলাকায় কোন চক্র সক্রিয়—সবকিছুই যেন অল্প সময়েই আয়না মতো পরিষ্কার করে ফেলেন তিনি। তার ফলে, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো উপজেলার গ্রামগঞ্জ ধীরে ধীরে ফিরে আসে নিরাপত্তার চাদরের নিচে। তার বদলীর খবরে নতুন আলোচনা শুরু হয়েছে, যে নতুন কর্মকর্তা আসবেন তাকে পুরো উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন, অপরাধপ্রবণ অঞ্চল ও চক্রগুলো নতুন করে বুঝতে হবে। সামনে নির্বাচন—আর নির্বাচনী নিরাপত্তা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং দায়িত্ব। নতুন একজন অফিসার কত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারবেন—সেটি নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। স্থানীয় সচেতন নাগরিকরা বলেন— ওসি মোঃ সাব্বির রহমান যেমনভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে আস্থা তৈরি করেছেন, নতুন কেউ তেমন করতে পারবে কি না সন্দেহ আছে। মানুষের দাবি—যদি সম্ভব হয়, তার বদলির বিষয়টি ঊর্ধ্বতনদের পুনর্বিবেচনা করা উচিত। তাড়াইলের নিরাপত্তার গায়ে অদৃশ্য যে শক্ত বাঁধন তিনি তৈরি করেছেন, সেটিই এখন শহরবাসীর সবচেয়ে বড় রহস্য—আর একই সঙ্গে সবচেয়ে বড় উদ্বেগ।

আরও পড়ুন  নিখোঁজের পাঁচ দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় নিজ জমি থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার