- Purbodhara - https://purbodhara.com/ -

তাড়াইলের জিকুকে এএসআই পদোন্নতি র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

কিশোরগঞ্জ তাড়াইলের ছেলে মাহমুদুল হাসান জিকু এএসআই পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, জামালপুর জেলা

রবিবার (০৭ ডিসেম্বর ) জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে পুলিশ সুপার, জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় কনস্টেবল থেকে এএসআই (নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় তাকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে নবনিযুক্ত পদে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, জামালপুর এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোরশেদা খাতুন, জামালপুর।

জানা যায়, মাহমুদুল হাসান জিকু মিয়া কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা বরুহা গ্রামের মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান, পিতা মৃত রিয়াজ উদ্দিন ও মাতা আবেদা খাতুনের ৩য় ছেলে । এই জিকু মিয়া অনেক ছোট বেলায় তার বাবাকে হারান
নিজ প্রচেষ্টায় অনেক কষ্টে লেখাপড়া চালিয়ে যান।
২০১১ সালে এসএসসি ও ২০১৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে ছোটবেলা বাবাকে হারিয়ে আল্লাহতালার প্রতি বিশ্বাস রেখে অদম্য সাহস নিয়ে পড়ালেখা করে ৯/১০/২০১৪ইং তারিখে পুলিশ কনস্টেবল পদে চাকুরীতে যোগদান করেন।এএসআই জিকু মিয়া বলেন, পরিশ্রম কখনো বৃথা যায় না , আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করলে সততা ও বিশ্বস্ততা ঠিক থাকলে আল্লাহতালা কবুল করেন।

.u2952a955cb769cdde1e4ee4b5783b3c8 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u2952a955cb769cdde1e4ee4b5783b3c8:active, .u2952a955cb769cdde1e4ee4b5783b3c8:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u2952a955cb769cdde1e4ee4b5783b3c8 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u2952a955cb769cdde1e4ee4b5783b3c8 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u2952a955cb769cdde1e4ee4b5783b3c8 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u2952a955cb769cdde1e4ee4b5783b3c8:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  মা ও মেয়ের এসএসসি পাসের ব্যবধান ৭ বছর!