ওসমান হাদী’ হত্যাকাণ্ডের প্রতিবাদে ইপিজেডে ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

শেয়ার করুন

জুলাই -আগষ্ট বিপ্লবী আন্দোলনের সমন্বয়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদী’র হত্যাকাণ্ডের প্রতিবাদে

বন্দর,ইপিজেড- পতেঙ্গা এলাকায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলশুক্রবার বাদে জুমা বন্দরটিলাস্থ আলী শাহ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ব্যারিস্টার কলেজ রোড ঘুরে টিসিবি ভবনের সামনে এসে সমাপ্ত হয়।মিছিল উত্তর প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের নেতা মোঃ এমদাদুল হক, এমদাদ হোসেন, এনসিপি নেতা মোঃ আব্দুল কাদের ও মাওলানা মোহাম্মদ শাহানূর ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদী বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিল সবাই শ্লোগান ছিল তুমি কে আমি কে হাদী হাদী,লাল সবুজের পতাকার হাদী তোমায় দেখতে পাই…..!মিছিলে হাজার হাজার গণ মানুষ ও তৌহিদী জনতা এবং বিভিন্ন মসজিদের মুসল্লি পরিষদের সদস্য গণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  বন্দরনগরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র রমজান শীর্ষক আলোচনা সভা
শেয়ার করুন

মন্তব্য করুন