লোহাগাড়ায় শহীদ ওসমান হাদির দোয়া মাহফিলে

শ্রম সেক্টরকে চাঁদাবাজী শূন্য করতে হবে-শাহাজাহান

নুরুল আমিন লোহাগাড়া সংবাদাতা:

শেয়ার করুন

২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে, শহিদ ওসমান বিন হাদি’র স্মরণে দোয়া মাহফিল ও পরিবহন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন লোহাগাড়া শাখার উদ্যোগে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দুইবারের প্যানেল স্পীকার, সাবেক দুইবারের সাংসদ সদস্য জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, মালিক শ্রমিক সম্পর্ক হতে হবে তাকওয়ার ভিত্তিতে, সংগ্রামী বক্তব্য দিয়ে শ্রমিকের অধিকার আদায় হবে না, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। শ্রম সেক্টরকে চাঁদাবাজী শূন্য করতে হবে, শ্রমিক পরিবারের সন্তানদের উন্নত শিক্ষা- চিকিৎসার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা করতে হবে। শহিদ ওসমান বিন হাদি’র স্মরণে আমরা একত্রিত হয়েছি, আমরা হাদি’র জন্য দোয়া করে শেষ করতে চাই না। আমরা ছাপ্পান্ন হাজার বর্গমাইলে হাদি’র মতো বিপ্লবীদের জাগিয়ে তুলতে চাই। আমাদের স্লোগান দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা।

এতে আরো উপস্থিত ছিলেন, জননেতা জনাব মোহাম্মদ ইছহাক, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিক নেতা মাওলানা নুরুল হোছাইন, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলা। অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, লোহাগাড়া উপজেলা। শ্রমিক নেতা মোক্তার হোসাইন সিকদার, সভাপতি, বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলা। মাস্টার আব্দুস সালাম, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লোহাগাড়া উপজেলা। এবং জনাব রফিক দিদার, জনাব আব্দুল আলিম আব্দুল্লাহ, মাওলানা মনির আহমেদ, মুহাম্মদ আইয়ুব, আবুল কাশেম, শহিদুল ইসলাম, গোফরান তোরাব।এতে সভাপতিত্ব করেন, শ্রমিক নেতা জনাব আমিনুল হক, সভাপতি, বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশন, লোহাগাড়া উপজেলা।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন  গভর্নর পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
শেয়ার করুন

মন্তব্য করুন