- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালী উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহেরুল হক চৌধুরী আর নেই

বাঁশখালী ৯ নং গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বড়ঘোনা জমিদার বাড়ির কৃতি সন্তান, বাঁশখালী উপজেলা বিএনপি এবং গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের চট্টগ্রাম এর উপদেষ্টা হাসান মুরাদ চৌধুরীর পিতা মোজাহেরুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২৬ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২ টার সময় নগরীর পাঁচলাইশ পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের সন্তান হাসান মুরাদ চৌধুরী।

মরহুম মুজাহারুল হক চৌধুরীর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তার শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বিশিষ্ট রাজনীতিবিদ চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী,
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম , পুলিশ ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম ও মাওলানা নুরুল হক সিকদার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রাবন্ধিক নুরুল মুহাম্মদ কাদের, সভাপতি এনামুল হক সিকদার মানিক সহ-সভাপতি এডভোকেট আজিজুল হক, পূর্বধারা পত্রিকার প্রকাশক – সম্পাদক ও সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন, আলী হায়দার চৌধুরী আসিফ, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ও সদস্য আতাউর রহমান চৌধুরী রুবেল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা যায় আজ বাদ মাগরিব সৈয়দ শাহ রোড বাইতুন জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা ও আগামীকাল সকাল সাড়ে এগার টায় গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে বাবা ও ছোট ভাই এর পাশে সমাধিস্হ করা হবে।

জানা যায়, মরহুম মোজাহেরুল হক চৌধুরী একজন শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক ব্যক্তি হিসেবে বেশ সুনাম রয়েছে তার। তিনি বাঁশখালী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৯৭৩ সালে গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

.u78e1c01cf53e2222c9ef4862c3b26867 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u78e1c01cf53e2222c9ef4862c3b26867:active, .u78e1c01cf53e2222c9ef4862c3b26867:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u78e1c01cf53e2222c9ef4862c3b26867 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u78e1c01cf53e2222c9ef4862c3b26867 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u78e1c01cf53e2222c9ef4862c3b26867 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u78e1c01cf53e2222c9ef4862c3b26867:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  খেলাধূলা মাদকমুক্ত ও তরুনদের ভ্রাতিত্বের বন্ধন সৃষ্টি করে-আসলাম চৌধুরী

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর দুই মেয়ে, এক ছেলে স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে পরপারে পাড়ি জমালেন মোজাহেরুল হক চৌধুরী।