- Purbodhara - https://purbodhara.com/ -

রাজাখালী বেশারাতুল উলুম কামিল মাদরাসার প্লাটিনাম জুবিলি উদযাপন

কক্সবাজার পেকুয়ায় দীর্ঘ পৌনে শতাব্দীর শিক্ষাঙ্গন ও গৌরবময় বিদ্যাপীঠ রাজাখালী বেশারাতুল উলুম ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে “প্লাটিনাম জুবিলি ২০২৫” উদযাপন করা হয়েছে।

ঐতিহাসিক এই উপলক্ষকে স্মরণীয় করে রাখতে শনিবার (২৭ ডিসেম্বর) মাদরাসা প্রাঙ্গনে “আরএম এলামনাই এসোসিয়েশন”-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও স্মৃতিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি এজেএম গিয়াসউদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব রাসেলুল কাদের।
এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রেজাউল করিম এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী বায়তুশশরফ আদর্শ কামিল (মাস্টার্স) মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. স্যাইয়েদ আবু নোমান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, রাজাখালী বেশারাতুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসা যুগের পর যুগ ধরে জ্ঞান, আদর্শ ও নৈতিকতার আলো ছড়িয়ে দিয়ে অসংখ্য আলোকিত মানুষ গড়ে তুলেছে। এই বিদ্যাপীঠ শুধু দ্বীনি শিক্ষায় নয়, বরং সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং মাদরাসার নবীন-প্রবীণ অসংখ্য শিক্ষার্থী। অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিচারণ, দোয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক আলোচনা।

.u792fedda41d964f0c9c31bd1cd3c41c5 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u792fedda41d964f0c9c31bd1cd3c41c5:active, .u792fedda41d964f0c9c31bd1cd3c41c5:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u792fedda41d964f0c9c31bd1cd3c41c5 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u792fedda41d964f0c9c31bd1cd3c41c5 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u792fedda41d964f0c9c31bd1cd3c41c5 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u792fedda41d964f0c9c31bd1cd3c41c5:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  যানজটে বন্দি পেকুয়া: সাইনবোর্ডে সতর্কতা, বাস্তবে নৈরাজ্য