পটিয়ায় আবুল হোসেন চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

পটিয়া সংবাদদাতা:

শেয়ার করুন
পটিয়া উপজেলার করতলা  বেলখাইন মহাবোধি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিবছরের ন্যায় বৃহস্পতিবার  ২৫ ডিসেম্বর আবুল হোসেন চৌধুরী গণ পাঠাগারের  উদ্যোগে ২৪ তম  মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র পরিদর্শন করেন চসিক সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা প্রফেসর মির্জা মুহম্মদ শহীদুল্লাহ, সালেহ -নুর ডিগ্রী কলেজের গভর্নিং বোর্ডির সভাপতি অধ্যাপক মোঃ ইসহাক চৌধুরী, চট্টগ্রাম ১৩ আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জুবাইরুল আলম মানিক, হাটহাজারী ফাউন্ডেশন এর সেক্রেটারি ও স্পেশাল পিপি এডভোকেট মাসুদুল আলম, ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক রোকেয়া বেগম, বিশিষ্ট কলামিস্ট মুহাম্মদ মুসা খান, এনসিপি দক্ষিণ জেলার সমন্বয়কারী মোঃ সাজ্জাদ হোসেন, করতলা বেলখাইন মহাবোধি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রিদওয়ান মোঃ এরফান,পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক জিতেন্দ্রলাল বড়ুয়া, পাঠাগারের পরিচালক মোঃ জসীম উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি মোঃ আলী চৌধুরী, সভাপতি কনক বড়ুয়া, সেক্রেটারি মোঃ আলী আকবর চৌধুরী সেলিম।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপদেষ্টা গুরামিয়া মেম্বার, মোহাম্মদ মোজাহেরুল হক  ও ইউপি সদস্য আব্দুল মালেক , পাঠাগারের স্থায়ী সদস্য জাহাঙ্গীর চৌধুরী, আলমগীর চৌধুরী, আহসান চৌধুরী, বেলখাইন  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিকী, শিক্ষক আখতারুজ্জামান হাওলাদার, পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী, প্রকাশনা সম্পাদক এডভোকেট জিকু বড়ুয়া,সহ প্রকাশনা সম্পাদক ইমরান উদ্দিন বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজী এম ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক রাশেদ চৌধুরী, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম চৌধুরী,  প্রচার সম্পাদক জিতু বড়ুয়া, কার্যকরী সদস্য বিশু বড়ুয়া,তৌফিক রেজা চৌধুরী, হাবিবুল্লাহ চৌধুরী ও মোহাম্মদ আলীফ  প্রমুখ।

উল্লেখ্য ২০০২ সাল থেকে পটিয়ায় ধারাবাহিকভাবে এই পরীক্ষা পরিচালিত হচ্ছে। তাছাড়া প্রতিবছরের ন্যায় এ বছরও মরহুম আবুল হোসেন চৌধুরীর ২৭তম মৃত্যু  বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও জিয়াফতের আয়োজন করা হয়।

আরও পড়ুন  সীতাকুণ্ডে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিশেষ সভা অনুষ্ঠিত
শেয়ার করুন

মন্তব্য করুন