- Purbodhara - https://purbodhara.com/ -

এলপিজির দাম বৃদ্ধিতে কারসাজি খতিয়ে দেখছে চট্টগ্রাম জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলা প্রশাসন এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির পেছনে কোনো ধরণের কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখছে চট্টগ্রাম জেলা প্রশাসন।  আশঙ্কাজনক মূল্যবৃদ্ধিকে পুঁজি করে একদল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে কৃত্রিম সংকট তৈরি করেছেন এবং বাজারে অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে দিয়েছেন কিনা তা যাচাইয়ে মাঠে নেমেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
৬ ও ৭ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর ও কর্ণফুলী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো: আল আমিন হোসেন, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট  তামজীদুর রহমান এবং রাইয়ান ফেরদৌস।মোবাইল কোর্ট পরিচালনার সময় এলপিজি গ্যাসের সিলিন্ডার নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করা এবং পাকা রশিদ সংরক্ষণ না করায় ০৮ টি প্রতিষ্ঠানকে ৬৮,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও বেশ কয়েকটি দোকান পরিদর্শন করে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়।জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম চলমান থাকবে।
.ue09a062ce0a9a72797c7a7b59fc3e011 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ue09a062ce0a9a72797c7a7b59fc3e011:active, .ue09a062ce0a9a72797c7a7b59fc3e011:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ue09a062ce0a9a72797c7a7b59fc3e011 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ue09a062ce0a9a72797c7a7b59fc3e011 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ue09a062ce0a9a72797c7a7b59fc3e011 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ue09a062ce0a9a72797c7a7b59fc3e011:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  কর্ণফুলীতে চঞ্চল্যকর স্ত্রী হত্যার আসামী স্বামী আজিজ র‌্যাব-৭. হাতে গ্রেফতার