বিগত নির্বাচনে ছিল অনিয়ম ও কারচুপি: নির্বাচন কমিশনার

মো. আব্দুল্লাহ,বান্দরবান প্রতিনিধি;

শেয়ার করুন

বিগত জাতীয় নির্বাচনগুলোতে অনিয়ম ও কারচুপি হয়েছিল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এসব কারণে আগের নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়নি।

সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন২০২৬ উপলক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, আসন্ন নির্বাচনে পুলিশ প্রশাসনকে বিশেষ ভূমিকা রাখতে হবে, যাতে কোনোভাবেই ভোট কারচুপি বা অনিয়মের সুযোগ না থাকে।

তিনি আরও বলেন, আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতিকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও কঠোরতা বজায় রাখতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ
শেয়ার করুন

মন্তব্য করুন