logo
আজীম শরীফ – রওশন আরা ফাউন্ডেশন এর সৌজন্যে উম্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট
সংবাদ প্রকাশিত:

নবীন মেলা আয়োজিত আজীম শরীফ – রওশন আরা ফাউন্ডেশন এর সৌজন্যে উম্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার ১৩ জানুয়ারী বিকাল ৪টায় নগরীর সাফা আর্কেড কনভেনশন সেন্টারে সম্পন্ন হয়। নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি হাফিজুর রহমান, প্রধান বক্তা ছিলেন  সাপ্তাহিক পূর্বধারা পত্রিকার সম্পাদক মন্ডলীর চেয়ারম্যান ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউমেন রাইট্স ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট জিয়া হাবিব আহসান, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক ওসমান গণি মনসুর, মোসাদ্দেক হোসেন শরীফ, ওয়াসীম শরীফ, ডাঃ পারভেজ ইকবাল শরীফ, এডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল, সুবীর কুমার নাথ, এ এন এম শফিউল আজিম মন্টি ও হারুন রশীদ।

এবারের টুর্নামেন্টের একক ও দ্বৈত খেলা প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীর পাশাপাশি আফগানিস্তান নেপাল- ভারত ও পাকিস্তানের বিদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টে যারা বিজয় হয়েছেন, বালক একক (ক) ১ম: আদনান জুনায়েদ ( কাফকো স্কুল এন্ড কলেজ) ২য় : সৌমিক দে (কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়) ৩য় : নাবিল হোসাইনা(কদম মোবারক এম ওয়াই বিদ্যালয়),বালক দ্বৈত (ক),১ম: ফাইয়াজুল আলম (স্যার মরিস ব্রাউন স্কুল) নাবিল হোসেন(কদম মোবারক এম ওয়াই বালক বিদ্যালয়), ২য় : আদনান জুনায়েদ (কাফকো স্কুল এন্ড কলেজ), কাজী আকিফ রাহিন (কাফকো স্কুল এন্ড কলেজ) ৩য় : সৌমিক দে (কদম মোবারক সিটি করপোরেশন বালক বিদ্যালয়,অনুরাগ দেব (কলেজিয়েট স্কুল), বালক একক (খ) ১ম: নকীব জামান (কাফকো স্কুল এন্ড কলেজ) ২য় : সৌরভ দে (চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ৩য় : নাবিল হাসান( বাকলিয়া সরকারী বালক বিদ্যালয়), বালক দ্বৈত (খ) ১ম: আফরাজ আলম ( সরকারি মুসলিম হাই স্কুল),সোহাস উদ্দিন সামিন (শাহ্ ওয়ালীউল্লাহ স্কুল), ২য় : সৌরভ দে ( চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়),বোরহান উদ্দিন নিহান ( কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়) ৩য় : অনন্ত বিশ্বাস (কাফকো স্কুল এন্ড কলেজ) ইয়াকিন ইরফান উচ্ছ্বাস(কাফকো স্কুল এন্ড কলেজ), বালিকা একক (স্কুল),১ম: নিশাত তাবাসসুম ঈশিকা(মীর্জা আহমেদ ইস্পাহানী স্কুল এন্ড কলেজ) ২য় : আরিশা নাসমিয়া(ফুলকি সহজ বিদ্যাপীঠ) ৩য় : ঈপ্সিতা নন্দন( মীর্জা আহমেদ ইস্পাহানী স্কুল এন্ড কলেজ) বালিকা দ্বৈত ১ম: নিশাত তাবাসসুম ঈশিকা ( মীর্জা আহমেদ ইস্পাহানী স্কুল এন্ড কলেজ), নাদিয়া সুলতানা(মীর্জা আহমেদ ইস্পাহানী স্কুল এন্ড কলেজ) ২য় : বিবি খাদিজা(মীর্জা আহমেদ ইস্পাহানী স্কুল এন্ড কলেজ), সাবিকুন নাহার(মীর্জা আহমেদ ইস্পাহানী স্কুল এন্ড কলেজ), ৩য় : ঈপ্সিতা নন্দন ( প্রেসিডেন্সী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ) , নামিরা নূর ( প্রেসিডেন্সী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ) বালক একক (কলেজ),১ম: তৌফিকুর রহমান তুষার( প্রিমিয়ার ইউনিভার্সিটি), ২য় : আবির উল্লাহ( প্রেসিডেন্সী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ), ৩য় : মোহাম্মদ ওয়ালীদ (প্রিমিয়ার ইউনিভার্সিটি) বালক দ্বৈত (কলেজ),১ম: তোফিকুর রহমান তুষার (প্রিমিয়ার ইউনিভার্সিটি) মোহাম্মদ ওয়ালিদ (প্রিমিয়ার ইউনিভার্সিটি (২য় : শোভন চৌধুরী (হাজেরা তজু কলেজ),কনাদ চন্দ ( চট্টগ্রাম সরকারি সিটি কলেজ), ৩য় : আবির উল্লাহ, তৌকির ওয়াসিদ (প্রেসিডেন্সী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ) বালিকা একক (কলেজ),১ম: কাতায়ুন আহমদী ২য় : রহিমা নাদিরী,৩য় : কোবরা নাতিকি( এশিয়ান ইউনিভার্সিটি অব ওমেন)

আরও পড়ুন  বাঁশখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু