logo
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা 
সংবাদ প্রকাশিত:
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান ১৪ জানুয়ারি বুধবার হাসপাতালের  কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট  সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রাম এর বিভাগীয় পরিচালক  মোহাম্মদ মিনহাজুর রহমান।
 অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী  মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য (ডোনার)  মো. হারুন ইউসুফ, কার্যনির্বাহী কমিটির সদস্য  মোহাম্মদ আবুল হাশেম, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স)  মোহাম্মদ রফিকুল আলম এফসিএমএ, উপ-পরিচালক (প্রশাসন)  মোহাম্মদ মোশাররফ হোসাইন, নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ। ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী কোর্সের ছাত্রী জান্নাতুল মাওয়া ও দিবা রুদ্র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ।
প্রধান অতিথি মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, নার্সিং পেশা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক এবং মহৎ পেশা। আপনারা যারা এই পেশায় এসেছেন তারা স্বেচ্ছায় এসেছেন। সুতরাং এই পেশার প্রতি আপনাদের সর্বোচ্চ ডেডিকেশন থাকতে হবে। আপনাদের মনে করতে হবে এই পেশাটি সৃস্টিকর্তার পক্ষ থেকে আপনাদের জন্য গিফট স্বরূপ। সুতরাং এই পেশার মর্যাদা আপনাদেরকে অক্ষুন্ন রাখতে হবে। আপনি সব সময় আপনার পেশার জন্য বা এই পেশার একজন সদস্য হিসেবে গর্ববোধ করবেন এবং আপনার সর্বোচ্চটাই এর জন্য দেয়ার চেষ্টা করবেন। তাহলেই হবে আপনার জীবনের স্বার্থকতা এবং নার্সিং পড়ার স্বার্থকতা। প্রধান অতিথি আরো বলেন, বিশ্বব্যাপি এখন নার্সের ব্যাপক চাহিদা রয়েছে। আপনাদেরকে সেজন্য নিজেদের প্রস্তুত করে তুলতে হবে। ইংরেজি ভাষা, জাপানি ভাষা, কম্পিউটার স্কিল ইত্যাদি বিষয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউটের মতো দেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে আপনারা লেখাপড়া করা এবং কাজ করার সুযোগ পেয়েছেন। এই প্রতিষ্ঠানের সুনাম আপনাদেরকে অক্ষুন্ন রাখতে হবে। তিনি আজকের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই হাসপাতালের জন্য সরকারের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে সম্ভব সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী কোর্সের ছাত্রী বিবি খাদিজা ও সীমু দাশ।
আরও পড়ুন  ঈদগাঁওয়ে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ