- Purbodhara - https://purbodhara.com/ -

সেনবাগে ৮ ফুট উচ্চতার ৩.৫ কেজি গাঁজা গাছ উদ্ধার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিশাল আকৃতির গাঁজা গাছ উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় অভিযুক্ত চাষি কৌশলে পালিয়ে যায়।

শনিবার নোয়াখালী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম কাবিলপুর গ্রামের আব্বাস আলী হাজী বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় আবদুল মান্নান প্রকাশ খোকনের চাষকৃত প্রায় ৮ ফুট উচ্চতার ও সাড়ে ৩.৫ কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে অভিযুক্ত আবদুল মান্নান প্রকাশ খোকন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উদ্ধারকৃত গাঁজা গাছ জব্দ করা হয়।
এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের শেষে সেনবাগ থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নোয়াখালী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

.u9f50ef1e285dd8eb19a65a6bf875a010 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u9f50ef1e285dd8eb19a65a6bf875a010:active, .u9f50ef1e285dd8eb19a65a6bf875a010:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u9f50ef1e285dd8eb19a65a6bf875a010 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u9f50ef1e285dd8eb19a65a6bf875a010 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u9f50ef1e285dd8eb19a65a6bf875a010 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u9f50ef1e285dd8eb19a65a6bf875a010:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পতেঙ্গায় ‘দেবরের ছুরিকাঘাতে’ ভাবি খুন