- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা, আসামী ১৫০ জন, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দুই দিন পর বুধবার (২১ জানুয়ারি) রাতে মামলাটি দায়ের করা হয়।

র‍্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার এক নম্বর আসামি করা হয়েছে ইয়াসিন নামে একজনকে।
মামলার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনার পর থেকে জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র‍্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন এবং আরও চারজন র‍্যাব সদস্য আহত হন।

.u211d6079b0725d288900904e2c9f2a94 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u211d6079b0725d288900904e2c9f2a94:active, .u211d6079b0725d288900904e2c9f2a94:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u211d6079b0725d288900904e2c9f2a94 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u211d6079b0725d288900904e2c9f2a94 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u211d6079b0725d288900904e2c9f2a94 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u211d6079b0725d288900904e2c9f2a94:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন নজরুল ইসলাম