- Purbodhara - https://purbodhara.com/ -

পেকুয়ায় জামায়াতের নির্বাচনী সভা ও গণমিছিল অনুষ্ঠিত

পেকুয়া উপজেলা জামায়াতের উদ্যোগে এক নির্বাচনী সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় পেকুয়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ নুরুল কবিরের সঞ্চালনায় মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ হেদায়েত উল্লাহ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা সদস্য ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এ এইচ এম বদিউল আলম জিহাদী, উপজেলা জামায়াতের নায়েবে আমির জে এম শাহাবউদ্দীন, সহকারী সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, দিদারুল ইসলাম, চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম কায়সার, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং পেকুয়ার বিশিষ্ট সমাজসেবক সরফরাজ আল নেওয়াজ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুখ বলেন, দেশে বর্তমানে দুর্নীতি, বেকারত্ব ও বিচারহীনতা সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব সমস্যা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।সমাবেশ শেষে এক বিশাল গণমিছিল পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে গিয়ে শেষ হয়। এতে পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ সংসদীয় আসনের পেকুয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখা এ গণমিছিল ও নির্বাচনী সভার আয়োজন করে।

.u36cfb4961f4c7d8bd6d1c72377fb32e0 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u36cfb4961f4c7d8bd6d1c72377fb32e0:active, .u36cfb4961f4c7d8bd6d1c72377fb32e0:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u36cfb4961f4c7d8bd6d1c72377fb32e0 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u36cfb4961f4c7d8bd6d1c72377fb32e0 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u36cfb4961f4c7d8bd6d1c72377fb32e0 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u36cfb4961f4c7d8bd6d1c72377fb32e0:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় গণঅধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল