- Purbodhara - https://purbodhara.com/ -

সেনবাগে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের কবর জেয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই কবর জিয়ারতের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেছেন নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আলহাজ্ব কাজী মফিজুর রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি সেনবাগ উপজেলার বিশিষ্ট আলেম ও রাজনৈতিক ব্যক্তিত্বদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি মরহুম দীন মোহাম্মদ মৌলভী, উপমহাদেশখ্যাত দ্বীনি আলেম ও সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা মহিব উল্যাহ, সেনবাগ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল মান্নান উকিল এবং সাধারণ সম্পাদক মরহুম আবদুল ওহাব ভূঁইয়ার কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কাজী মফিজুর রহমান তাঁর অনুসারী নেতাকর্মীদের নিয়ে সেনবাগ পৌরসভার ১, ২, ৪ ও ৮ নম্বর ওয়ার্ড এবং ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব লালপুর, খানপুর গ্রাম ও সেনবাগ বাজার এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তিনি সাধারণ ভোটার, ব্যবসায়ী, শ্রমিক, দিনমজুর, সিএনজি ও অটোরিকশা চালকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনবাগ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৪ নম্বর কাদরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওবায়দুল হক, ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিন উল্লাহ, ভিপি মফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা মির্জা সোলাইমান, সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম টিপু, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন।

.u7482dd971185d675d8dd05ed4cb72dc1 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u7482dd971185d675d8dd05ed4cb72dc1:active, .u7482dd971185d675d8dd05ed4cb72dc1:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u7482dd971185d675d8dd05ed4cb72dc1 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u7482dd971185d675d8dd05ed4cb72dc1 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u7482dd971185d675d8dd05ed4cb72dc1 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u7482dd971185d675d8dd05ed4cb72dc1:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশ