- Purbodhara - https://purbodhara.com/ -

বিএনপির সমাবেশ ঘিরে চট্টগ্রামে অস্ত্র-ড্রোন নিষিদ্ধ

চট্টগ্রামে বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে মহানগর এলাকায় অস্ত্র বহন ও অননুমোদিত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (২৩ জানুয়ারি) এক গণবিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জনসমাবেশ উপলক্ষে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর এলাকায় জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতাবলে কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথরসহ যেকোনো ধরনের ক্ষতিকর বস্তু বহন বা ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কোনো কিছু প্রদর্শন, প্ল্যাকার্ড বা অনুরূপ সামগ্রী বহনও নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া জনসমাবেশ এলাকায় ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০’-এর ৯ ও ১৩ ধারার আলোকে অননুমোদিত ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।সিএমপি জানিয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণবিজ্ঞপ্তিতে সই করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।

.u5d1bff4f2266f7acd6710a945d6411a9 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u5d1bff4f2266f7acd6710a945d6411a9:active, .u5d1bff4f2266f7acd6710a945d6411a9:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u5d1bff4f2266f7acd6710a945d6411a9 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u5d1bff4f2266f7acd6710a945d6411a9 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u5d1bff4f2266f7acd6710a945d6411a9 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u5d1bff4f2266f7acd6710a945d6411a9:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  শহীদ ওয়াসিমের পরিবারের সাথে নাগরিক পার্টি নেতৃবৃন্দের ঈদের শুভেচ্ছা বিনিময়