- Purbodhara - https://purbodhara.com/ -

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার অফিস উদ্বোধন

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় “সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা”র অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সেনবাগ পৌর শহরের সেনবাগ পাইলট হাইস্কুলের দক্ষিণে অবস্থিত ওয়ান ব্যাংক ভবনের তৃতীয় তলায় এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ আজিম চৌধুরীর সভাপতিত্বে এবং সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নুর হোসাইন সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহি উদ্দিন মহিনসহ প্রবাসে অবস্থানরত অন্যান্য পরিচালকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি মাওলানা নুরুল ইসলাম, সেনবাগ আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, সহ-মুহতামিম আব্দুল হান্নান, খাজুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আতাউল্লাহ, মধ্যম অজুর্নতলার জামিয়া ইসলামীয়া ইব্রাহিমীয়া মাদ্রাসার মামুন হুজুর, ইয়ারপুর হালিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল্লাহ এবং চারিদ্রোন তালিমুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু শাকের।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক পরিষদের সদস্য মাওলানা শোয়েব আহমেদ, শহীদুল্লাহ, মিন্টু, নূর হোসেন সুমন, আব্দুল মান্নান, রফিকুল ইসলাম রবি, ওমর ফারুক, সাংবাদিক মোহাম্মদ হারুনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রবাসীদের কল্যাণে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

.u59eeb29cdb4cd87d46faff8de319d841 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u59eeb29cdb4cd87d46faff8de319d841:active, .u59eeb29cdb4cd87d46faff8de319d841:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u59eeb29cdb4cd87d46faff8de319d841 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u59eeb29cdb4cd87d46faff8de319d841 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u59eeb29cdb4cd87d46faff8de319d841 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u59eeb29cdb4cd87d46faff8de319d841:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  কিশোরগঞ্জে টেন্ডারবিহীন বিদ্যুৎএর পাওয়ার ট্রান্সফরমার স্থাপনের অভিযোগ