- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীর সিনিয়র সাংবাদিক আবদুল জব্বারের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সিনিয়র সাংবাদিক বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য, দৈনিক সংগ্রাম ও দৈনিক দিনকাল পত্রিকার সাবেক বাঁশখালী প্রতিনিধি এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাঁশখালী প্রেস ক্লাব।

এক শোকবার্তায় প্রেস ক্লাবের আহ্বায়ক অনুপম কুমার অভি ও সদস্য সচিব মিজান বিন তাহের মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ আবদুল জব্বার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সংবাদকর্মী। সাংবাদিকতা পেশায় তাঁর অবদান বাঁশখালীর গণমাধ্যম অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বাঁশখালীর সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ ও গুণী মানুষকে হারাল।

উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বার রবিবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে মরহুমের বাড়ি সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

.u9a7fe9d02169a6a6cec4a7a4c2430e33 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u9a7fe9d02169a6a6cec4a7a4c2430e33:active, .u9a7fe9d02169a6a6cec4a7a4c2430e33:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u9a7fe9d02169a6a6cec4a7a4c2430e33 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u9a7fe9d02169a6a6cec4a7a4c2430e33 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u9a7fe9d02169a6a6cec4a7a4c2430e33 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u9a7fe9d02169a6a6cec4a7a4c2430e33:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামে ভাঙা হলো ৫ ভবনের অবৈধ অংশ, একটি সিলগালা, ২০ লাখ টাকা জরিমানা