- Purbodhara - https://purbodhara.com/ -

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পথসভা ও সমাবেশ

মা-বোনদের নিরাপত্তায় হুঁশিয়ারি আসিফ মাহমুদের
ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পথসভা ও সমাবেশ
হারুন-আল-রশিদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
“যারা আমাদের মা-বোনদের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।”
এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেন, “শেখ হাসিনার মতো স্বৈরাচার আর দেখতে না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ভোটাধিকার রক্ষা করতে গণভোটে হ্যাঁ দিন।”
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে ‘সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা’র দাবিতে আয়োজিত এনসিপির নির্বাচনী পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ,
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী,
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন,
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আমিনুল ইসলাম,
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাসিন হাসান,
জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী,
এনসিপির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী
এবং জাতীয় যুব শক্তির সভাপতি ফরহাদ সোহেলসহ আরও অনেকে।
সমাবেশ শেষে প্রধান অতিথি ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের জন্য ভোট প্রার্থনা করেন।

.u92ab26ee144c383b04b7629209287044 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u92ab26ee144c383b04b7629209287044:active, .u92ab26ee144c383b04b7629209287044:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u92ab26ee144c383b04b7629209287044 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u92ab26ee144c383b04b7629209287044 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u92ab26ee144c383b04b7629209287044 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u92ab26ee144c383b04b7629209287044:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ব্যাংক এশিয়ার নাম বদলে গেল