- Purbodhara - https://purbodhara.com/ -

রাজাখালী মাতবর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভায় সংস্কার কাজে সহযোগিতার আহ্বান

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার একটি ঐতিহ্যবাহি জামে মসজিদ। মসজিদটির পুরানো ঘর ভেঙ্গে অত্যাধুনিক স্থাপত্য শৈলীতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। মসজিদের সংস্কার কার্যক্রম প্রায় পঞ্চাশ শতাংশ অগ্রসর হওয়ার মসজিদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জানুয়ারী’২৬ ইং শনিবার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত বার্ষিক সভায় সভাপতিত্ব করেন, রাজাখালীর ঐতিহ্যবাহী মাতবর পাড়ার বর্ষিয়ান মুরব্বি আলহাজ্ব সৈয়দ নুর মাতবর। মাতবর পাড়ার কৃতি সন্তান সাংবাদিক মোঃ দিদারুল ইসলাম, মোহাঃ ইউনুচ গনি, তৌহিদুল ইসলাম, মোঃ জাহাঙ্গির, মোঃ মোশাররফ ও আব্দুল্লাহ আল মামুনের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠিত সভায় অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপিএম আবুল হাশেম, মোঃ শফিউল কাদের, আবুল হাশেম। প্রধান ওয়ায়েজিন হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপুর্ন আলোচনা পেশ করেন হযরত মাওলানা তৌহিদুল ইসলাম ফারুখী
এছাড়াও হেদায়তি আলোচনা করেন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, ও মাওলানা কাউছার হামিদ।
বার্ষিক সভায় এলাকার যেসব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ী সহ সর্বস্তরের এলাকাবাসী মাতবর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের নতুন সংস্কারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে সভায় অথিতি ও উপস্থিত আলেম ওলামাগণ ধন্যবাদ ও মোবারকবাদ জানান এবং পরবর্তিতে মসজিদের সংস্কার কাজ সম্পন্ন করতে সবাইকে আরো সহযোগিতার অনুরোধ জানান।
.ucf21594f8f7612e7297b136189537d35 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ucf21594f8f7612e7297b136189537d35:active, .ucf21594f8f7612e7297b136189537d35:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ucf21594f8f7612e7297b136189537d35 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ucf21594f8f7612e7297b136189537d35 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ucf21594f8f7612e7297b136189537d35 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ucf21594f8f7612e7297b136189537d35:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন