- Purbodhara - https://purbodhara.com/ -

ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে একটি দল দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: ফারুক

ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে একটি দল দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, চকরিয়া–পেকুয়ার যেসব এলাকায় এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেসব এলাকায় অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, “যারা গত ১৭ বছর ক্ষমতার বাইরে থেকেও ব্যাংকের হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপির মাধ্যমে জনগণের আমানত লুট করেছে, তারা যদি আবার ক্ষমতায় আসে—তাহলে দেশের ব্যাংকিং খাতের কী ভয়াবহ পরিণতি হবে, তা জনগণকে গভীরভাবে ভাবতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপি সারাদেশে ঋণখেলাপীদের দলীয় মনোনয়ন দিয়ে মূলত দুর্নীতিকেই প্রশ্রয় দিয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজবাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার শওকত ওসমান ও সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন,নায়েবে আমির জেএম শাহাবুদ্দিন, সেক্রেটারি ডা. নুরুল কবির, ওলামা বিভাগের পরিচালক ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, চকরিয়া হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুদ্দীন মোহাম্মদ বাবরসহ স্থানীয় নেতৃবৃন্দ।পথসভায় বক্তারা বলেন, চাঁদাবাজী,দখলবাজী, লুটপাট ও দুঃশাসন রুখতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দিতে হবে। তারা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

.u1bc229a4964253abfa3589c252e715d1 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u1bc229a4964253abfa3589c252e715d1:active, .u1bc229a4964253abfa3589c252e715d1:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u1bc229a4964253abfa3589c252e715d1 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u1bc229a4964253abfa3589c252e715d1 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u1bc229a4964253abfa3589c252e715d1 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u1bc229a4964253abfa3589c252e715d1:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  আসামির পলায়ন: শিশুসহ পরিবারের সদস্যদের কারাগারে—উখিয়ায় তীব্র সমালোচনার ঝড়