- Purbodhara - https://purbodhara.com/ -

চন্দনাইশে সুন্নীজোট প্রার্থী বিশাল গণসংযোগ

চট্টগ্রাম ১৪ চন্দনাইশ ( সাতকানিয়া আংশিক ) আসনের বৃহত্তর সুন্নিজোট মনোনীত প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর মোমবাতি প্রতীকের সমর্থনে চন্দনাইশ সাতকানিয়া আংশিক নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ আবদুল্লাহ হোসাইনের সভাপতিত্বে মাওলানা সোলাইমান ফারুকীর নেতৃত্বে বিশাল মিছিল নুরু মার্কেট,ভোর বাজার,আমিন সেন্টার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।

মোমবাতি প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম কর্মকর্তা মুহাম্মাদ কলিমউদ্দিন ও আবদুল আউয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে সাতবাড়ীয়া ইউনিয়নে মাওলানা সোলাইমান ফারুকীর সমর্থনে বিশাল মিছিল সহকারে মহুরি হাট নাজির হাট সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ দিন ব্যাপী চলে।

গণসংযোগে নেতৃত্ব দেন যথাক্রমে আবু বকর রানা,আইয়ুব তাহেরী,মুসরেহ উদ্দিন, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একইদিন হাশিমপুর ইউনিয়নে বিশাল মিছিল ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়। ভান্ডারীপাড়া,বড় পাড়া,নাসির মুহাম্মদ পাড়া,জোড়া পুকুর পাড়,বহদ্দার পাড়া,খানহাট রেলওয়ে ষ্টেশন, জিরি বটতল,কড়ল্যামুড়া, খুনিয়া পাড়ায় ব্যাপক গণ সংযোগ মাওলানা আবুল কাশেম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এম পি পদপ্রার্থী মাওলানা সোলাইমান ফারুকী সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে, মাওলানা ফয়েজ উল্লাহ,অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ মাওলানা, মাওলানা আহমদুল্লাহ ফোরকান, মাওলানা নুরুল্লাহ রায়হান খান, মাওলানা নসির উদ্দিন, মাওলানা আবদুল খালেক,মাওলানা আবদুল খালেক,মাওলানা আবদুল হাকিম,শাহাদাত হোসাইন, আবদুর রহিম ওয়াহিদুর রহমান প্রমূখ।

এছাড়াও বরকল, বরমা,চন্দনাইশ পৌরসভা,দোহাজারী পৌরসভায়ও ব্যপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, আগামী ১২ তারিখ দলমত নির্বিশেষে চন্দনাইশ সাতকানিয়া বাসীকে মোমবাতি মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।

.u321bf989e72f52bb836913ab5b280841 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u321bf989e72f52bb836913ab5b280841:active, .u321bf989e72f52bb836913ab5b280841:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u321bf989e72f52bb836913ab5b280841 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u321bf989e72f52bb836913ab5b280841 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u321bf989e72f52bb836913ab5b280841 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u321bf989e72f52bb836913ab5b280841:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম পরিচ্ছন্ন,নিরাপদ সবুজ নগরী গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য