- Purbodhara - https://purbodhara.com/ -

আগামীকাল সকাল থেকে মিছিল-সভা করা যাবে না

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। আজ সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হবে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী প্রচার শেষ হবে ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে। অর্থাৎ আগামীকাল সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে। ভোট গ্রহণ শুরু হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে। টানা ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

গণপ্রতিনিধিত্ব আদেশের ধারা উল্লেখ করে ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোট গ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।
.ue98d41cf0cb0b2fa4c5efd2bef1872f6 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ue98d41cf0cb0b2fa4c5efd2bef1872f6:active, .ue98d41cf0cb0b2fa4c5efd2bef1872f6:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ue98d41cf0cb0b2fa4c5efd2bef1872f6 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ue98d41cf0cb0b2fa4c5efd2bef1872f6 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ue98d41cf0cb0b2fa4c5efd2bef1872f6 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ue98d41cf0cb0b2fa4c5efd2bef1872f6:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  করটিয়া জমিদার বাড়ী