- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রাম ১৪ আসনের ইসলামি ফ্রন্টের ফারুকীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

চট্টগ্রাম ১৪ আসনের বৃহত্তর সুন্নিজোট মনোনীত প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা মাওলানা সোলাইমান ফারুকীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা ফয়েজ উল্লাহ খতিবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাওলানা সোলাইমান ফারুকীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ ।

সভায় চন্দনাইশ প্রেস ক্লাব,দোহাজারী প্রেস ক্লাবের সাংবাদিকদের পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের যুগ্ন মহাসচিব এম এ রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের সম্মানিত প্রসেডিয়াম যথাক্রমে মাওলানা অধ্যক্ষ আহমদ হোসাইন আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান নেজামী, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম আলকাদেরী। জননেতা মুহাম্মাদ কলিমউদ্দিন ও জননেতা আবদুল আউয়াল,জননেতা আলমগীরুল ইসলাম বঈদী, ছাত্রনেতা রাজীব হোসাইন রিফাত, মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সোলাইমান ফারুকী। মাওলানা সোলাইমান ফারুকীর পক্ষে প্রায় ২২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। ইশতিহারে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই প্রযুক্তির সহজলভ্যতা করণ,আধুনিক বিজ্ঞান নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন,স্বাস্থ্য সুরক্ষা, গ্রামীন কুঠির শিল্পের বিকাশ,দারিদ্র্য নারীদের জীবন যাত্রার মান উন্নয়ন, কৃষি খাতের উন্নয়ন, পরিকল্পিত চাষাবাদ ও নগরায়ন, নৈতিকতা ও আদর্শবাদী তরুণ ও যুবসমাজ গড়ে তোলা, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক দূর্ণীতি মুক্ত সমাজ বিনর্মাণের ঘোষণা দেন। মাওলানা সোলাইমান ফারুকী তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। ১২ তারিখ দলমত নির্বিশেষে চন্দনাইশ সাতকানিয়া বাসীকে মোমবাতি মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।

.u5413c7398e512e85ebca0083ac5ee422 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u5413c7398e512e85ebca0083ac5ee422:active, .u5413c7398e512e85ebca0083ac5ee422:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u5413c7398e512e85ebca0083ac5ee422 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u5413c7398e512e85ebca0083ac5ee422 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u5413c7398e512e85ebca0083ac5ee422 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u5413c7398e512e85ebca0083ac5ee422:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  কঁচুয়ায় নাগরিক ঐক্যের গণ সমাবেশ