- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক আটক

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকনকে আটক করা হয়েছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
জানা গেছে, নগরীর নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) ইজারা ইস্যুতে গত ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট পালন শুরু করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। পরে ধর্মঘট চলে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে। এর নেতৃত্বে ছিলেন ইব্রাহীম খোকন।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, র‌্যাবের একটি টিম ইব্রাহিম খোকনকে আটক করে বন্দর থানায় সোপর্দ করেছে। তিনি এখনো সেখানে আছেন।এদিকে ইব্রাহিম খোকনকে আটকের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, প্রশাসন শান্তিপূর্ণ সমাধানের পথ পরিহার করে বারবার শ্রমিকদের সাংঘর্ষিক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। গতকাল (রোববার) বন্দরের পাঁচজন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার আবার ইব্রাহিম খোকনকে আটক করেছে। এতে প্রশাসন পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার উসকানিতে লিপ্ত হয়েছে। অবিলম্বে খোকনের মুক্তি দিতে হবে বলে বিবৃতিতে দাবি জানানো হয়।
প্রসঙ্গত, নগরীর নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট পালন হচ্ছে। গতকাল রোববার মধ্যরাতে ধর্মঘট স্থগিত করা হয়। তবে আজ চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকনকে আটক করা হলো।
.u1588cb27cbd38045368665ba89919b8b { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u1588cb27cbd38045368665ba89919b8b:active, .u1588cb27cbd38045368665ba89919b8b:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u1588cb27cbd38045368665ba89919b8b { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u1588cb27cbd38045368665ba89919b8b .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u1588cb27cbd38045368665ba89919b8b .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u1588cb27cbd38045368665ba89919b8b:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিপন আটক