logo
মরহুম জুবাইয়ের পরিবারের পক্ষ থেকে ১১ শ মানুষকে অর্থ সহায়তা প্রদান
সংবাদ প্রকাশিত:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড ১ নং সাইট এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী নিভৃতচারী সমাজকর্মী মরহুম মো: জুবাইয়ের এর স্মরণে তার বাড়িতে প্রতি বছরের ন্যায় গরিব অসহায় ও সমাজের কম সৌভাগ্যবান ব্যক্তিদের কে ঈদ উপহার বিতরণ করছেন তার সহধর্মিনী সাকিরা নুর চৌধুরী ও ছেলে ফাহিম শাহরিয়ার সহ পরিবারের সদস্য বৃন্দ ।

আমরা যতটুকু মানুষের জন্য করার দরকার ততটুকু করতে পারছিনা তার পরেও মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এটি কোন লোক দেখানোর বিষয় নয়,সমাজের বিত্তশালীদেরকে উৎসাহ প্রদান,ধনীদের ওপর গরিবের হক রয়েছে,সম্পদের পবিত্রতা রক্ষার ক্ষেত্রে দান দক্ষিণা করা দরকার,এটা কোন অনুগ্রহ নয়,ভবিষ্যতেও আল্লাহর এই আদেশ মান্য করে ছেলেরা যেন সমাজের মানুষের পাশে থাকেন সে বিষয়ে তাগিদ দেওয়ার পাশাপাশি আগামীতে আরো বড় পরিসরে এলাকার মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শাকিরা নূর চৌধুরী।

ফাহিম শাহরিয়ারর বলেন,বাবা শিক্ষা দিয়ে গেছেন মানুষের পাশে থাকবার জন্য।এবারে ১১শ মানুষকে ৩ হাজার টাকা কারে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, সবার সমন্বিত প্রচেষ্টা থাকলে দারিদ্র্য বিমোচন করা সম্ভব, সমাজের কম সৌভাগ্যবান মানুষের জন্য কিছু করার লক্ষ্য বাবার পদংক অনুসরণ করে এই কাজ চালিয়ে যাচ্ছি, শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করে স্থায়ীভাবে দারিদ্রতা বিমোচনের চেষ্টায় ভবিষ্যতে ১০ টি ছেলের শিক্ষার খরচের ভার নিব যাতে তারা সমাজে বোঝা না হয়ে পরিবারের উপার্জনের জন্য ভূমিকা রাখতে পারে। এতে করে নিজেরাই স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নও হবে।

বড় নাতি নাইমুর রহমান সাজিদ জানান, ছোটকাল থেকে দেখে আসছি নানা এলাকার মানুষকে শাড়ি লুঙ্গি সহ নানান প্রকার সহায়তা করতেন। এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অনেকাংশে দারিদ্র্যতা বিমোচন করা সম্ভব।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,বেগম শাকিরা নূরের পুত্রবধূ সামিহা, বড় নাতি, নাইমুর রহমান সাজিদ
জিয়াউর রহমান,ওবাইদুর রহমান সাদবিন ও
আবুল কালাম প্রমুখ।

আরও পড়ুন  বাঁশখালীতে মসজিদ দখলের অপচেষ্টার প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ