- Purbodhara - https://purbodhara.com/ -

আইসিটির প্রধান কৌঁসুলি তাজুলকে সরানোর গুঞ্জন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলির পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার বিষয়ে জোর গুঞ্জন চলছে।

এ খবর ছড়িয়ে পড়ার মধ্যে প্রসিকিউটর দলের একজন সদস্য বলছেন, প্রধান কৌঁসুলির দায়িত্ব থেকে তাজুলকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সরকারের তরফে সবুজ সংকেত মিলেছে।

শনিবার রাত ১টার দিকে এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করে বিএনপিপন্থি এই প্রসিকিউটর বলেন, গত দুই-তিন দিন এ নিয়ে সরকারে আলোচনা চলছে, যা অনেকটা এগিয়েছে।

তার দাবি, “তাকে (প্রধান কৌঁসুলি) সরানো হবে, এটা নিশ্চিত।”

তবে শনিবার রাতের মধ্যেই কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা বলতে পারেননি তিনি।এ খবর নিশ্চিতের বিষয়ে সরকারের কারও বক্তব্য মেলেনি।

এ নিয়ে জোরালো গুঞ্জন ও আলোচনার মধ্যে দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) খবর কাভার করা ঢাকাভিত্তিক ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানও ফেইসবুকে তাজুলকে সরে যেতে হচ্ছে বলে পোস্ট দেন।

শনিবার মধ্যরাতে তিনি লেখেন, তার স্থলে আরেকজনকে দায়িত্ব দিতে যাচ্ছে নতুন সরকার।

সূত্রের বরাত দিয়ে বার্গম্যান ফেইসবুকে লেখেন, তাজুলের স্থলে আইনজীবী আমিনুল ইসলামের নাম বিবেচনায় রয়েছে, যিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে দুর্নীতি মামলা পরিচালনকারী আইনজীবী দলের সদস্য ছিলেন।

এ বিষয়ে বার্গম্যানও সরকারের কারও বক্তব্য পাননি। আর তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনিও মন্তব্য করতে চাননি বলে ফেইসবুকে লেখেন এই সাংবাদিক।

বাংলাদেশের আইসিটির বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা বার্গম্যান লেখেন, “একটি সূত্র নিশ্চিত করেছে, তাকে সরিয়ে অন্য আরেকজনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি তাজুল ইসলামকে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এ বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করা হলে তাজুল ইসলাম মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এ পোস্ট লেখার সময় পর্যন্ত সরকারের তরফে কারও মন্তব্য পাওয়া যায়নি।”

 

.u4ccc4e41e5b1acf32e70bc393231f25d { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u4ccc4e41e5b1acf32e70bc393231f25d:active, .u4ccc4e41e5b1acf32e70bc393231f25d:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u4ccc4e41e5b1acf32e70bc393231f25d { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u4ccc4e41e5b1acf32e70bc393231f25d .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u4ccc4e41e5b1acf32e70bc393231f25d .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u4ccc4e41e5b1acf32e70bc393231f25d:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  রাজশাহী দুর্গাপুরে  ভ্রাম্যমান অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা