কুরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া মুক্তির বিকল্প পথ নেই”

পেকুয়ায় জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনোয়ারী

নূর মোহাম্মদ, কক্সবাজার জেলা সংবাদদাতা

শেয়ার করুন

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “মাহে রমাদান কুরআন নাজিলের মাস। কুরআন বিশ্ববাসীর জন্য হিদায়াতের আলোকবর্তিকা হিসেবে অবতীর্ণ হয়েছে। অশান্ত বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও মানবতার প্রকৃত মুক্তির জন্য কুরআনী সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।”
০৩ মার্চ (মঙ্গলবার)স্থানীয় ঋণদান সমিতির হলরুমে উপজেলা সদর ইউনিয়ন শাখা আয়োজিত ‘মাহে রমাদানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ফ্যাসিবাদ, চাঁদাবাজি, সন্ত্রাস ও ধর্ষণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভোট প্রদান করেছে। কিন্তু ভোটের মাধ্যমে সরকার গঠনের পরও জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হয়নি। খুন, রাহাজানি ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ছোট শিশুদের ধর্ষণ ও হত্যার ঘটনা উল্লেখ করে তিনি এ ধরনের নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুহাম্মদ সৈয়দ নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, পেকুয়া উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, জেলা শুরা সদস্য ও সাবেক উপজেলা আমীর মাস্টার আবুল কালাম আজাদ, উপজেলা নায়েবে আমীর ডা. জে এম সাহাব উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নূরুজ্জামান মঞ্জু, মাওলানা দিদারুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন ও ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আরও পড়ুন  টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
শেয়ার করুন

মন্তব্য করুন