logo
ব্লুমিং স্টার ও ইয়ুথ বিগ্রেড উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান
সংবাদ প্রকাশিত:

লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টার ও বাংলাদেশ ইয়ুথ বিগ্রেড এর যৌথ উদ্যোগে ১৩ মার্চ সমাজের সুবিধা বঞ্চিত স্কুল ও এতিমখানার ছাত্র ছাত্রীদের মাঝে ঈদের নতুন জামা,সেমাই চিনি দুধ বিতরণ এবং তাদের সাথে ইফতার করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরী হল এ দিন ব্যাপী এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

কোরআন তেলোয়াত করেন ইয়ুথ ব্রিগেড এর মারজুক হাফিজ ও ইসলামি গজলের পর প্রোগ্রাম চেয়ারম্যান রুবেল রানার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাব সেক্রেটারী লায়ন আব্দুল কাদের অভি, এতে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ , ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, রিজিওন চেয়ারপার্সন লায়ন ইকবাল হোসেন এমজেএফ, লায়ন্স জেলার জয়েন্ট সেক্রেটারি লায়ন জিল্লুর রহমান, রিজিওন চেয়ারপার্সন লায়ন আনিসুর রহমান,জোন চেয়ারপার্সন কনসার্ন লায়ন আরমান রসুল,জোন চেয়ারপার্সন লায়ন মোঃ জিয়াউল হক সোহেল, ব্লুমিং স্টার ক্লাব ট্রেজারার লায়ন মোঃ ইলিয়াস
আলী আশরাফ আজগরি,সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন এডভোকেট হাসান আলী রুমান, গোলাম ইসহাক খান,শাফিন আরশাদ,জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের মোঃ ওয়াহিদ,ইরফান মাহমুদ, সুজয় বড়ুয়া,রায়হান,আদর,ফাহিম,রাকিব,সামির সহ প্রমূখ।

প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করা সকল প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।বক্তব্যে আমন্ত্রিত অতিথিগন আশার সুতো প্রোগ্রাম এর ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করার জন্য আহবান জানান।

২২নং এনায়েত বাজার ওয়ার্ডস্থ অনিকেত ক্লাবের ছাত্র ছাত্রী,তুলাতলী বস্তি,রেলওয়ে হাসপাতাল কলোনী, বাটালী রোড বরফ কল,নন্দন কানন ১ ও ৩ নং গলি, বয়লার কলোনী এবং জুবিলী রোডস্থ স্কুলগামী শিশুদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন  রেলওয়ের জমি ইজারার প্রতিবাদে পূর্বাঞ্চলের জিএম কার্যালয় ঘেরাও