চকরিয়া পৌর জামায়াতের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন

মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

নূর মোহাম্মদ, সহ-বার্তা সম্পাদক

শেয়ার করুন

চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) পৌর জামায়াতের আমির আরিফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
পৌরসভা জামায়াতের অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে কক্সবাজার-১ সংসদীয় আসনের এমপি প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক এবং চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা মো. ফখরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মোহাম্মদ মুসা, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মুহাম্মদ আবু তালহা, জেলা শিবিরের সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব, চিরিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, জামায়াত নেতা মাওলানা জামাল হোসাইন, জি.এম রুকুন উদ্দিন, চকরিয়া পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি মো. আরিফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আবু নঈম চৌধুরী এবং ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও কাউন্সিলর প্রার্থী হাফেজ এহসানুল হক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা বাকী বিল্লাহ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুর রহমান আযাদ।

আরও পড়ুন  বাঁশখালীতে ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা
শেয়ার করুন

মন্তব্য করুন