দপ্তরে আগুনের ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রাম-এ সাবেক সিসিএস, কোটি টাকার বিনিময়ে স্বপদে ফেরার গুঞ্জন!

দুর্নীতির অভিযোগে স্থগিত হয় বেতন বৃদ্ধি

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন ;

গত ২০১৮-১৯ অর্থবছরে রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্টেশনের মালপত্র কেনাকাটায় প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেন রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত সরঞ্জাম নিয়ন্ত্রক (সিওএস) বেলাল হোসেন সরকার। তদন্তের মাধ্যমের তার দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাকে বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ।

এরপরে নানান নাটকীয়তায় দুর্নীতির পুরস্কার হিসেবে পূর্বঞ্চলের সিসিএস দপ্তরের দায়িত্ব দেওয়া হয় তাকে।সেই সময় অনেকেই প্রশ্ন রেখেছিল একজন অভিযুক্ত দুর্নীতিবাজ কর্মকর্তাকে কিভাবে পূর্বাঞ্চলের সিসিএস দপ্তরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই দপ্তরের যোগ দেওয়ার পর থেকে বেশিরভাগ সময় তিনি ঢাকায় অবস্থান করতেন। পছন্দের ঠিকাদারকে নিয়ে ঢাকায় বসে টেন্ডার কারসাজির সাথে যুক্ত ছিলেন তিনি। দপ্তর কে বানিয়ে রেখেছেন কমিশন বাণিজ্যের কারখানা।

রেলের পূর্বাঞ্চলে ইজিপি টেন্ডার নিয়ে তার বিরুদ্ধে কারসাজির গুরুতর অভিযোগ ছিল।
। পাঁচ দফায় সময় বৃদ্ধির পর ইজিপি টেন্ডার ওপেনিং করা ছিল সরঞ্জাম দপ্তরের রহস্যজনক ভূমিকা। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ লঙ্ঘন করে সুনির্দিষ্ট ঠিকাদারকে টেন্ডার পাইয়ে দিতে এ ধরনের কারসাজি করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী কয়েকজন ঠিকাদার।।
অভিযোগ সূত্রে জানা গেছে—কোন ধরনের শর্তপরিবর্তন না করেই বেলাল হোসেনের নির্দেশনায় ৫ম ও ৬ষ্ঠ দফায় টেন্ডারকে পিছানো হয়েছে। সর্বশেষ গত বছরের ৩১ আগষ্টের টেন্ডার দীর্ঘ পাঁচমাস পর গত বছরের ২৩ ডিসেম্বরে ওপেনিং করা হয়েছে। কেন বা কোন সরবরাহকারীকে সুবিধা পাইয়ে দিতে পাঁচ মাস পিছিয়ে টেন্ডার ওপেনিং করা হয়েছে তা প্রশ্নবিদ্ধ। এ নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলে চলছে আলোচনা সমালোচনা।

চলত বছের জানুয়ারি মাসে সম্প্রতি প্রকাশ হওয়া একটি ভিডিওতে এমন তথ্য দিয়েছেন একই দপ্তরের সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক (ক্রয়-২) মো. শরিফুল ইসলাম। তিনি বেলাল হোসেন সরকারের কমিশনের টাকা ঠিকাদারদের কাছ থেকে সংগ্রহ করতেন। যেসব ঠিকাদার কমিশনের টাকা দিতেন, তারাই সরঞ্জাম সরবরাহের কাজ পেতেন। এই হিসাবে গত এক বছরে এই কর্মকর্তা অন্তত ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যদিও ভিডিওটি প্রকাশ হওয়ার পর বেলাল হোসেন সরকারের ‘কালেক্টর’ হিসাবে পরিচিত শরিফুল ইসলামকে ঢাকায় বদলি করা হয়েছে।
নানান দুর্নীতির অপকর্মের কারণে চলিত মাসের ১৫ই মার্চ তাকে বদলি করে মহাপরিচালক দপ্তরে সংযুক্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী সরঞ্জাম নিয়ন্ত্রক পশ্চিমের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন  নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের সাঁকো থেকে খালে পড়ে এক শিশুর মৃত্যু

বেলাল হোসেন বদলির পর ফের একই পদে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। এজন্য তিনি কোটি কোটি টাকা খরচ করার হুংকারও দিয়েছেন। সম্প্রতি একটি দপ্তরে আগুন লেগে নথি পুড়ে যাওয়ার পর তাকে বদলি করা হয়। এর আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ড দেওয়া হয়। কিন্তু এরপরও তিনি শোধরাননি, বরং আরও বেপরোয়া হয়ে উঠেন এবং গড়ে তোলে নিজস্ব সিন্ডিকেট।
রেলের ওই কর্মকর্তার নাম বেলাল হোসেন সরকার। তাকে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) পদ থেকে গত ১৫ মার্চ বদলি করা হয়। বর্তমানে তাকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করে রেলভবনে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে পাহাড়তলী সিসিএস দপ্তরের পি-টু শাখায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয় জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (ক্রয়-১) আরিফুজ্জামান সিকদারকে। এছাড়া জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (ক্রয়-২) গোলাম মোর্শেদকে সদস্যসচিব, বিভাগীয় নির্বাহী প্রকৌশলী-২, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী ও চট্টগ্রামের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কামান্ড্যান্টকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটিতে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।অভিযোগ রয়েছে, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়ী হওয়ার পর থেকে বেলাল হোসেন সরকার নিজেকে ৯০ এর দশকের বুয়েট ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দিতে থাকেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি কোনো ছাত্ররাজনীতি ও কমিটিতেই সম্পৃক্ত ছিলেন না।

এর আগে আওয়ামী সরকারের আমলে দুই মন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন। তাদের আশীর্বাদে রেলওয়ে ঊর্ধ্বতন কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রেলের বিভিন্ন ব্যবসা বেনামে বাগিয়ে নেন। একইসঙ্গে দুর্নীতির মাধ্যমেও ঢাকার অভিজাত এলাকায় তার বেশ ফ্ল্যাট আছে বলেও অভিযোগ রয়েছে।এর মধ্যে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে তিনি জামায়াতঘেঁষা হয়ে ওঠেন। জামায়াতের এক নেতাও তার জন্য সাবেক রেলপথ উপদেষ্টার কাছে বেশ কয়েকবার তদবিরও করেন। সম্প্রতি এক ঠিকাদারের সঙ্গে রেল শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। সেই অডিওতে ঠিকাদারকে উদ্দেশ্য করে ওই নেতাকে বলতে শোনা যায়, ‘একটা কথা বলি ভাই, আপনি আমার অনেক সিনিয়র। ঠাণ্ডা মাথায় চলেন। বেলাল হোসেনে অনেক উপরের লেভেলে চলে। আপনি উনার এসব বলে লাভ আছে। এসব সব রেল কর্মকর্তার আছে, আমারও আছে। তাতে কি।’তবে বদলি আদেশের পর তিনি বিভিন্ন জায়গায় ক্ষোভ ঝারতে থাকেন। নাম প্রকাশ না করার শর্তে এক রেল কর্মকর্তা জানান, তাদের সামনেই বদলির আদেশ নিয়ে উত্তেজিত হয়ে পড়েন বেলাল হোসেন সরকার। এ সময় তিনি বলেন, এই রোজার ঈদের পর ২৭ তারিখের মধ্যে এই আদেশ বাতিল না হলে মন্ত্রণালয়ের অনেকেই স্বপদে বহাল থাকতে পারবে না।

আরও পড়ুন  জলদী পেশেন্ট কেয়ার হসপিটালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার

জানা গেছে, ৫ আগস্টের পর কিছু রেল কর্মকর্তাদের সমন্বয়ে গজিয়ে ওঠা ‘বৈষম্যবিরোধী রেল ফোরাম’ নামে একটি সংগঠনের কয়েকজন সদস্য ও কিছু ব্যবসায়ীদের নিয়ে তিনি একটি সিন্ডিকেট গড়ে তোলেন। এরপর তাদের মাধ্যমে রেলের বিভিন্ন কাজ নিয়ে থাকেন। সিন্ডিকেটের ব্যবসায়ীরা প্রায় চট্টগ্রাম, গাইবান্ধা ও রংপুরের। এছাড়া আবারও চট্টগ্রামে স্বপদে ফিরতে তিনি একটি রেস্টুরেন্টে চট্টগ্রামের এক এমপির সঙ্গেও বৈঠক করেন।

তবে ২০২৫ সালের ১৮ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. ফাহিমুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বেলাল হোসেন সরকারের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত রাখা হয়। তখন তিনি রাজশাহীর সরঞ্জাম নিয়ন্ত্রক (পশ্চিম) ছিলেন।

বেলাল উদ্দিন সরকারের ওএসডি বাতিল প্রসঙ্গে কথা হয় রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) আহমেদ মাহবুব চৌধুরীর সঙ্গে। একাজে ৫ কোটি টাকা খরচ করছেন এমন গুঞ্জন রয়েছে বলে জানালে তিনি হেসে বলেন, ‘আমি শুনলাম ১ কোটি টাকা, আপনি বলছেন ৫ কোটি—কোনটা বিশ্বাস করি?

তিনি বলেন, ‘আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে। সেই রিপোর্ট সচিব, মন্ত্রী দেখে সিদ্ধান্ত দিবেন। স্বচ্ছতা, ন্যায় বিচার নিশ্চিত করবে রেল কর্তৃপক্ষ।’

রেলওয়ের সাবেক এক সংস্থাপন কর্মকর্তা জানান, আইনানুসারে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রককে পুনরায় পদে বহাল করতে হলে তার স্থানে নিযুক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রককে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক সমপদে বহাল করতে হবে, যা সম্ভব নয়।

শেয়ার করুন

মন্তব্য করুন