logo
কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার -৩
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতি মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন থানা পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন – কুমিল্লা জেলার তিতাস থানার মোঃ আনোয়ার (২৭), চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মোঃ হৃদয় (২৭) এবং কুমিল্লা মুরাদনগর থানার আকতার হোসেন (৩০)। বর্তমানে তারা তিনজনেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন বলেন, ডাকাতির প্রস্তুতি মামলায় তদন্তে প্রাপ্ত তিনজনকে গ্রেপ্তার করা। পরবর্তী আইনানুগ শেষে আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী