logo
সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
সংবাদ প্রকাশিত:

তীয় সংসদ গ্যালারিতে অনূর্ধ্ব-১২ বছরের শিক্ষার্থীদের জন্য আগে থেকেই ৫০টি আসন বরাদ্দ ছিল। এবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আবেদনের পরিপ্রেক্ষিতে দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আরও ১০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। স্পিকার সেই আবেদন মঞ্জুর করেছেন।শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।খালিদ মাহমুদ জানান, এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবেন। যা ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয় ও গণতান্ত্রিক চর্চার রীতির সঙ্গে পরিচিত করবে।

এ প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষা মন্ত্রী হিসেবে আমিও চাই জেন-জিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক।’

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সঙ্গে আলাপ করতে গেলে তিনি এই উদ্যোগকে স্বাগত জানান। সচিব বলেন, শিক্ষার্থীরা সংসদে আসলে অধিবেশন চালুর পূর্বে তাদের সংসদ নিয়ে বিস্তারিত অবহিত করা হবে। এতে তারা দেশের সংসদের স্থাপত্য শৈলী, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষা লাভ করতে পারবে।

আরও পড়ুন  ৩০০ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা