সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস

আবহাওয়া ডেস্ক :

শেয়ার করুন
দেশের চার অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সংশোধিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/ উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর নৌসতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এদিকে,শনিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা (২-৩) ডিগ্রি সেঃ বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন  চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না, আতঙ্কে যাত্রীরা
শেয়ার করুন

মন্তব্য করুন