অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলীর মোজ্জারটেক বাজার, সদরঘাট ও মেডিক্যাল রোড এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।এ সময় আবাসিক ভবনের ফ্ল্যাট ও ব্যক্তিগত গুদাম থেকে অবৈধভাবে মজুত করা অকটেন, পেট্রোল, ডিজেল ও ভোজ্যতেল জব্দ করা হয়।
এসব অভিযানে মোট ৪৫ হাজার ৫৪৯ লিটার তেল উদ্ধার করা হয়।একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন, অগ্নিনির্বাপক ব্যবস্থার অভাব এবং অবৈধ মজুতের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ দেড় হাজার লিটার তেলও জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় পৃথক অভিযানে ৭০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুতের দায়ে দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে জরিমানাও করা হয়েছে।
অন্যদিকে ফরিদপুরের কোতোয়ালি এলাকায় একটি পেট্রোল পাম্পকে অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মোটরসাইকেলের ট্যাংকে অতিরিক্ত জ্বালানি নেওয়ার দায়ে এক আরোহীকেও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।


