- Purbodhara - https://purbodhara.com/ -

মার্কিন অবরোধের মধ্যেও পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালি

যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়নি বলে এক বিশ্লেষণে জানা গেছে।

আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, অবরোধ শুরুর পর থেকে মোট ৩১টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। এর মধ্যে রয়েছে ১৪টি তেল, গ্যাস ও রাসায়নিকবাহী ট্যাংকার, ১৩টি কার্গো ও কনটেইনার জাহাজ এবং ৪টি বাল্ক কার্গো জাহাজ।প্রতিবেদনে বলা হয়েছে, এই জাহাজগুলোর মধ্যে ১৪টি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত। এছাড়া ৭টি জাহাজ ইরানের বন্দর থেকে যাত্রা করে প্রণালিটি পার হয়েছে।

জাহাজ পরিচালনায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ৭টি চীনভিত্তিক, ৬টি ইরানভিত্তিক এবং ৪টি আমিরাতভিত্তিক।এদিকে, সেন্টকম দাবি করেছিল, অবরোধের প্রথম ৪৮ ঘণ্টায় কোনো জাহাজই তাদের নিয়ন্ত্রণ এড়িয়ে যেতে পারেনি। তবে নতুন এই তথ্য সেই দাবির সঙ্গে সাংঘর্ষিক।অন্যদিকে, সামুদ্রিক বিশ্লেষণা সংস্থা ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, অবরোধ শুরুর পরও ইরান প্রায় ৯ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে।

.u99aead3cc0a079a9c492fc55277cd681 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u99aead3cc0a079a9c492fc55277cd681:active, .u99aead3cc0a079a9c492fc55277cd681:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u99aead3cc0a079a9c492fc55277cd681 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u99aead3cc0a079a9c492fc55277cd681 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u99aead3cc0a079a9c492fc55277cd681 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u99aead3cc0a079a9c492fc55277cd681:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক