জনসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে:চট্টগ্রাম জেলা প্রশাসক 

পূর্বধারা ডেস্ক:

শেয়ার করুন

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসিমোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেনজনসেবায় স্বচ্ছতাজবাবদিহি ও গুণগত মান নিশ্চিত করতে হবে। প্রশাসনকে এমনভাবে কাজ করতে হবে যেন তা মানুষের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়। গতকাল বৃহস্পতিবার মীরসরাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরজনসেবা কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী কর্মসূচির শরুতে জেলা প্রশাসক মীরসরাই থানা পরিদর্শন করেন। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নথিপত্র পর্যালোচনার পাশাপাশি পেন্ডিং থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। পরে তিনি মীরসরাই ইউনিয়ন পরিষদ এবং উপজেলা ভূমি অফিস ও ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন। ভূমি অফিসে আগত সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলে তিনি হয়রানিমুক্ত ও নির্ধারিত সময়ে সেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক এলজিইডি বাস্তবায়নাধীন দুর্গাপুরকাটাছড়া ৪ দশমিক ২ কিলোমিটার সড়ক সমপ্রসারণ কাজ সরেজমিনে দেখেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেনউন্নয়ন প্রকল্পে কোনো ধরনের গাফিলতি বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না। রাষ্ট্রের অর্থের অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করতে হবে।বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসক তিনজন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া ইসলামের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমিআলাউদ্দীন কাদেরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশে বলেনসরকারি অফিসগুলোকে জনগণের আস্থার স্থানে পরিণত করতে হবে। কেউ যেন সেবা নিতে এসে খালি হাতে ফিরে না যায়সেটি নিশ্চিত করার দায়িত্ব আপনাদের। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন  নগর থেকে চুরি মোটরসাইকেল কক্সবাজারে উদ্ধার
শেয়ার করুন

মন্তব্য করুন