- Purbodhara - https://purbodhara.com/ -

সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভা

সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভা গত ১৫ এপ্রিল মোমিন রোডস্থ দৈনিক আজাদী মিলনায়তনে সমিতির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান। আগামী ৩ মে রবিবার সন্ধ্যা ৭ টায় মোমিন রোডস্থ দৈনিক আজাদী মিলনায়তনে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় জীবন সদস্যদের পরিচিত পত্রসহ যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সভায় বার্ষিক সাধারণ সভায় পেশ করার জন্য ২০২২ থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সমিতির কর্মকাণ্ডের বিবরণ এবং ব্যাংকে সমিতির জমাকৃত হিসাব কার্যকরি কমিটির সভায় উপস্থাপন করে অনুমোদন করা হয়। এখানে উল্লেখযোগ্য সমিতির হিসাব পত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম মেসার্স সবুজ মাহমুদ অ্যান্ড কোম্পানিকে অডিট করার জন্য ফার্মের অংশীদার, সমিতির পৃষ্ঠপোষক মো. কামরুল হাসান এফসিএ কে হস্তান্তর করা হয়।

সভায় সমিতির গঠনতন্ত্র সম্পর্কিত কয়েকটি সংশোধনী, গঠনতন্ত্র সংশোধন উপ কমিটি কর্তৃক শেষ করা হয়। আলোচনার পর সংশোধনী গ্রহণ করা হয়। সংশোধনী সহকারে গঠনতন্ত্র নতুন করে ছাপানোর জন্য প্রস্তাব করেন আ ন ম ওয়াহিদ দুলাল, সমর্থন করেন হাফিজুর রহমান।সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, জীবন সদস্য মইন উদ্দিন মাহমুদ চৌধুরীর পিতা শামশুদ্দিন আহাম্মদ চৌধুরী এবং জীবন সদস্য একরাম উল্যা রনির পিতা ফানা উল্যা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

শেষে সমিতির সভাপতি বক্তব্যে বলেন, দেশের গরীব কম ভাগ্যবান জনগণ এবং তাদের সন্তানদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেয়ার জন্য সমিতিকে আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কলেজে বৃত্তির মাধ্যমে কম ভাগ্যবান ছাত্রদের মাঝে লেখাপড়ার সুযোগ করার প্রয়াস নিয়েছি। সভাপতি আগামী বার্ষিক সাধারণ সভায় যে নতুন কমিটি নির্বাচিত হবেন, সেই কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। শেষে গত ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত নির্বাহী কমিটি যে সকল কর্মসূচি পালন করেছেন এবং যে সব সদস্য সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

.u771cc7c503fc5b63a0d9f4caa6cd9dd3 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u771cc7c503fc5b63a0d9f4caa6cd9dd3:active, .u771cc7c503fc5b63a0d9f4caa6cd9dd3:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u771cc7c503fc5b63a0d9f4caa6cd9dd3 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u771cc7c503fc5b63a0d9f4caa6cd9dd3 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u771cc7c503fc5b63a0d9f4caa6cd9dd3 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u771cc7c503fc5b63a0d9f4caa6cd9dd3:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ছয় হাজার ৯৬ জন, পাসের হার ৫২.৫৭ শতাংশ

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, সহ সভাপতি দিলীপ কান্তি দাস, আবু জাফর, সোলায়মান খান, আবু মোহাম্মদ রহিম উল্যা, যুগ্ম সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, অর্থ সম্পাদক হারুন ইউসুফ, সৈয়দ মোরশেদ হোসেন, হাফিজুর রহমান, সৌরভ বড়ুয়া রয়েল, সাইফুল আলম খান, আবদুর রহিম আরসানী, হাসান মাহামুদ খান জগলুল, নওশাদ আলম চৌধুরী, জিয়া উদ্দিন আসিফ, অ্যাড. মাহবুবুল ইসলাম, রানু চক্রবর্তী, মাইনুল ইসলাম চৌধুরী, হুমায়ুন কবির ঢালী, মনোরঞ্জন সাহা, তাজুল ইসলাম, মাখন লাল দাস, এস এম এহতেশামুল রিশতা, সৈয়দ মফিজুর রহমান, হামিদুর রহমান, রুপম পালিত, আবুল ফয়সাল চৌধুরী, মইন উদ্দিন মাহামুদ চৌধুরী, কামরুল হাসান এফসিএ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।