- Purbodhara - https://purbodhara.com/ -

কাপ্তাই হ্রদে কমছে পানি: বিদ্যুৎ উৎপাদন ঠেকেছে ৩০ মেগাওয়াটে

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তীব্র পানি স্বল্পতা দেখা দিয়েছে। প্রচণ্ড খরা এবং শুষ্ক মৌসুমের প্রভাবে হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

মঙ্গলবার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (পিডিবি) কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের মোট পাঁচটি ইউনিটের মধ্যে কেবল ১ নম্বর ইউনিটটি সচল রয়েছে। এই ইউনিট থেকে বর্তমানে মাত্র ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। উল্লেখ্য যে, এই কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট হলেও পানির অভাবে বর্তমানে তা তলানিতে এসে ঠেকেছে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, কেন্দ্রের বাকি চারটি ইউনিট যান্ত্রিকভাবে সচল থাকলেও প্রয়োজনীয় পানির অভাবে সেগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে ৭৭.৭০ মিন সি লেভেল (এমএসএল), অথচ এই মৌসুমে হ্রদে স্বাভাবিকভাবে ৮৪.০০ এমএসএল পানি থাকার কথা ছিল।

বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ (বিউবো) জানিয়েছে, দিন দিন হ্রদে পানি কমতে থাকায় উৎপাদন পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তবে আগামীতে যদি মুষলধারে বৃষ্টিপাত হয়, তবেই হ্রদে পানির পরিমাণ বাড়বে এবং সেই সাথে বিদ্যুৎ উৎপাদনও পুনরায় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

.u34369f6d429866aa061900595c45c467 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u34369f6d429866aa061900595c45c467:active, .u34369f6d429866aa061900595c45c467:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u34369f6d429866aa061900595c45c467 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u34369f6d429866aa061900595c45c467 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u34369f6d429866aa061900595c45c467 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u34369f6d429866aa061900595c45c467:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  অর্থ জালিয়াতির কেলেঙ্কারিঃ রেলওয়ের দুই কর্মচারীর ‘গুরুদণ্ড’