logo
তাড়াইল থানার নবাগত অফিসার ইনচার্জ ও সাংবাদিকদের মতবিনিময় সভা
সংবাদ প্রকাশিত:

কিশোরগঞ্জের তাড়াইল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উক্ত সভায় ওসি আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো ধরনের অনিয়ম, অপরাধ বা জনদুর্ভোগের তথ্য পেলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন নবাগত ওসি (তদন্ত) শেখর রঞ্জন পাল।

সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যম কাজ করে যাচ্ছে। তারা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের গঠনমূলক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন এবং তথ্য আদান-প্রদানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভা শেষে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়

আরও পড়ুন  ইসকন নেতা চিন্ময় দাস বিমানবন্দর থেকে গ্রেফতার