- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামে ওয়াসার খননকাজে মাটিধস, দুই শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের খননকাজে মাটিধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার দিবাগত রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন রাকিব ও তুষার। আহতরা হলেন সাগর ও এরশাদ।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, গভীর রাতে খননকাজ চলাকালে হঠাৎ মাটি ধসে পড়ে। এতে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত শ্রমিক সাগর ও এরশাদকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। নিহত দুই শ্রমিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) থেকে তিনি জেনেছেন, খননকাজের সময় মাটি চাপা পড়ে শ্রমিকেরা আহত হয়েছেন।

এ বিষয়ে প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

 

.uba636ff802a624ba22454b3d6b7aeef9 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uba636ff802a624ba22454b3d6b7aeef9:active, .uba636ff802a624ba22454b3d6b7aeef9:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uba636ff802a624ba22454b3d6b7aeef9 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uba636ff802a624ba22454b3d6b7aeef9 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uba636ff802a624ba22454b3d6b7aeef9 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uba636ff802a624ba22454b3d6b7aeef9:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  সচল রেলওয়েকে অচল করে দেওয়ার হুমকি, চট্টগ্রামে মানববন্ধন